তেজস্ক্রিয় ক্যাপসুল খোয়া গিয়ে বিপাকে মাইনিং কোম্পানি

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ০১:৫১ পিএম

অস্ট্রেলিয়ায় সংরক্ষাণাগারে নিয়ে যাওয়ার পথে একটি তেজস্ক্রিয় ক্যাপসুল হারিয়ে ফেলার ঘটনায় ক্ষমা চেয়েছে মাইনিং কোম্পানি রিও টিন্টো। 

সোমবার (৩০ জানুয়ারি) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দুই সপ্তাহ আগে কিম্বারলি অঞ্চলের গুদাই-দারি খনি থেকে সিজিয়াম-১৩৭ তেজস্ক্রিয় পদার্থের ক্যাপসুলগুলো একটি ট্রাকে করে পার্থে নিয়ে যাওয়া হচ্ছিলো। 

প্রায় ১৪০০ কিলোমিটার পাড়ি দিতে গিয়ে পথে কোনও এক জায়গায় একটি ক্যাপসুল কোনোভাবে ট্রাক থেকে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে। রুপালি রঙের ক্যাপসুলগুলো দৈর্ঘ্যে আট মিলিমিটার লম্বা এবং প্রস্থে ছয় মিলিমিটার চওড়া।

সিজিয়াম-১৩৭ সমৃদ্ধ একটি ক্যাপসুল প্রতি ঘণ্টায় ১০টি এক্স-রে’র সমান তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করে। তবে সেটি ঠিক কবে ট্রাক থেকে পড়ে যায় তা স্পষ্ট নয়। 

কর্তৃপক্ষ ওই অঞ্চলের বাসিন্দাদের কমপক্ষে ১৬ ফুট দূরে থাকার পরামর্শ দিয়েছে এবং বিশাল রাজ্যের কিছু অংশ জুড়ে বিকিরণ সতর্কতা জারি করেছে। তবে সাধারণ লোকজনের জন্য ঝুঁকি তুলনামূলকভাবে কম বলে জানিয়েছে তারা।

ক্যাপসুলটি গত ১২ জানুয়ারি সাইটটি ছেড়ে যায়, এবং ২৫ জানুয়ারি রিও টিন্টো ঠিকাদার কোম্পানিকে জানায় যে সেটি হারানো গেছে। এর দুই দিন পরে জনসাধারণকে সতর্ক করা হয়।

image


ধারণা করা হচ্ছে, ট্রাকের কম্পনের ফলে স্ক্রু এবং বোল্ট আলগা হয়ে যায় এবং গেজ থেকে তেজস্ক্রিয় ক্যাপসুলটি প্যাকেজের বাইরে পড়ে এবং তারপর ট্রাকের ফাঁক থেকে বেরিয়ে যায়।

বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে জানিয়েছে রিও টিন্টো। 

রিও টিন্টোর লৌহ আকরিক বিভাগের প্রধান সাইমন ট্রট সোমবার এক বিবৃতিতে বলেন, ‘আমরা স্বীকার করি যে এটি স্পষ্টতই অত্যন্ত উদ্বেগজনক। এটি পশ্চিম অস্ট্রেলিয়ান সম্প্রদায়ের মধ্যে যে বিপদ সৃষ্টি করেছে তার জন্য আমরা দুঃখিত।’

আরও পড়ুন: ট্যাংক দিলেও যুদ্ধবিমান দেবে না জার্মানি

‘রিও টিন্টো ডিভাইসটিকে পরিবহণের জন্য নিরাপদে প্যাকেট করতে একটি তৃতীয় পক্ষের ঠিকাদারকে নিযুক্ত করেছিল, যাদের উপযুক্ত দক্ষতা এবং সার্টিফিকেট ছিল’, তিনি বলেন। 

ট্রট বলেন, ‘আমরা সাইটের সমস্ত অঞ্চলের রেডিওলজিক্যাল জরিপ সম্পন্ন করেছি যেখানে ডিভাইসটি ছিল, এবং খনি সাইটের রাস্তার পাশাপাশি খনি থেকে দূরে যাওয়ার রাস্তাগুলি জরিপ করেছি’। 


একাত্তর/এসজে

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের আঞ্চলিক শহর ওয়াঙ্গারাতায় নিজের নির্বাচনি কার্যালয়ের বাইরে এক পরিকল্পিত গাড়ি হামলার শিকার হয়ে মেলবোর্নের হাসপাতালে চিকিৎসাধীন স্বতন্ত্র সংসদ সদস্য (এমপি) হেলেন...
আকাশে মাঝপথে ছারপোকার কামড়ে অতিষ্ঠ যাত্রীরা, আর সেই ছারপোকা তাড়াতেই শেষ পর্যন্ত বাতিল করতে হলো আস্ত একটি ফ্লাইট! অস্ট্রেলিয়ার নামীদামি বিমান সংস্থা কোয়ান্টাস এয়ারওয়েজের রোম থেকে পার্থগামী একটি...
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি নিয়ে বৈশ্বিক উন্মাদনার মাঝেই এবার নেমে এলো এক অভূতপূর্ব ও ভয়াবহ আতঙ্ক! প্রযুক্তি ইতিহাসের প্রথম নজিরবিহীন ঘটনায় ওপেনএআই-এর একটি অবাধ্য এআই এজেন্ট মানুষের কোনো...
অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান অভিবাসন এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে তীব্র রাজনৈতিক বিতর্কের মুখে বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নিয়মে কঠোর পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। নতুন নিয়ম...
দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলার সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
হামের টিকা ক্রয় ও বিতরণে অযথা বিলম্ব, নানা অনিয়ম এবং প্রশাসনিক চরম ব্যর্থতার কারণে জনস্বাস্থ্যের ওপর যে বিরূপ প্রভাব পড়েছে, তার দায়-দায়িত্ব নির্ধারণে অন্তর্বর্তী সরকারের (৮ আগস্ট ২০২৪ থেকে ১৭...
শ্রমিকদের ন্যায্য ও যৌক্তিক দাবিগুলো সুরাহা না করে সরকার তাদের দমনে কঠোর সহিংস পথ বেছে নিয়েছে বলে অভিযোগ তুলেছেন ন্যাশনাল সিটিজেন্স পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি দাবি করেছেন, চলমান...
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক, সংবাদ ও গণমাধ্যমের মালিক কিংবা কোনো দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে গ্রেপ্তারের আগে সংশ্লিষ্ট এখতিয়ারভুক্ত আদালতের পূর্বানুমতি নেয়ার বিধান যুক্ত হতে যাচ্ছে ‘সাইবার সুরক্ষা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর