দক্ষিণ আফ্রিকায় জন্মদিনের পার্টিতে গুলিতে নিহত আট

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ০২:০৮ পিএম

দক্ষিণ আফ্রিকার একটি শহরে জন্মদিনের পার্টিতে বন্দুকধারীর হামলায় আটজন নিহত ও তিনজন আহত হয়েছেন। 

রোববার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর গকেবেরহা, সাবেক পোর্ট এলিজাবেথের একটি বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। 

সোমবার (৩০ জানুয়ারি) এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, বাড়ির মালিক তার জন্মদিন উদযাপন করছিলেন। তখন দুই অজ্ঞাত বন্দুকধারী বাড়ির উঠানে প্রবেশ করে এবং অতিথিদের উপর গুলি চালাতে শুরু করে। 

অজানা হামলাকারীরা ‘অতিথিদের উপর এলোপাথাড়ি গুলি চালায়’ জানিয়ে পুলিশ বলেছে, এ ঘটনায় ‘আটজন মারা গেছে এবং তিনজন এখনও হাসপাতালে তাদের জীবনের জন্য লড়াই করছে। নিহতদের মধ্যে বাড়ির মালিকও রয়েছেন’।

এ ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অপরাধীদের খুঁজে বের করতে অনুসন্ধান চলছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন: তেজস্ক্রিয় ক্যাপসুল খোয়া গিয়ে বিপাকে মাইনিং কোম্পানি

দক্ষিণ আফ্রিকাতে প্রায়ই গোলাগুলির ঘটনা ঘটে থাকে। দেশটিতে হত্যার হার বিশ্বের মধ্যে সর্বোচ্চ, যাতে ইন্ধন দেয় গ্যাং সহিংসতা এবং অ্যালকোহল।

গত বছর জোহানসবার্গ এবং পূর্বাঞ্চলীয় শহর পিটারমারিটজবার্গে পৃথক বারে বন্দুক হামলায় প্রায় ২৪ জন নিহত হন। 


একাত্তর/এসজে

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উপকণ্ঠে একটি স্কুলে ভয়াবহ বন্দুক হামলায় হামলাকারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ২২ জন আহত হয়েছেন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ডিয়েগোর একটি ইসলামিক সেন্টারে দুই কিশোর বন্দুকধারীর গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। হামলায় মসজিদের বাইরে থাকা একজন নিরাপত্তা কর্মীসহ তিন ব্যক্তি নিহত হয়েছেন।...
ব্ল্যাঞ্চ বলেন, এটা স্পষ্ট যে, সে (সন্দেহভাজন হামলাকারী) প্রকৃতপক্ষে প্রশাসনে কর্মরত ব্যক্তিদের, সম্ভবত প্রেসিডেন্টসহ বাকিদের লক্ষ্যবস্তু করার উদ্দেশ্যেই এসেছিলেন। 
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে হিলটন হোটেলে হোয়াইট হাউসে কাজ করা সাংবাদিকদের সংগঠন- হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন' ডিনারে সিক্রেট সার্ভিস এজেন্টের ওপর হামলার ঘটনা আমেরিকার রাজনৈতিক নেতাদের...
জাতীয় সংসদে আরও ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠিত হয়েছে এবং একটি কমিটি পুনর্গঠন করা হয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও পরিচ্ছন্ন বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন।
বাংলাদেশ ২০১০ সাল থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত প্রায় ৮২ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক ঋণ নিয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
মানবাধিকার সুরক্ষা জোরদার, জোরপূর্বক গুম প্রতিরোধ এবং সম্পত্তি হস্তান্তরে আজীবন ভোগদখলের অধিকারকে আইনি স্বীকৃতি দিতে জাতীয় সংসদে আজ রোববার তিনটি বিল পাস হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর