পোশাক শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিনজন গ্রেপ্তার

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:০৬ পিএম

গাজীপুরে এক পোশাক শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন তরুণকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর গজারিয়া পাড়া থেকে গ্রেপ্তারের পর তাদের আদালতে পাঠানো হয়।

জানা গেছে, গ্রেপ্তারকৃতরা হচ্ছেন গজারিয়া পাড়া এলাকার মোসাদ্দেক হোসেন অপু (৩২), নাঈম ইসলাম (১৮) ও হৃদয় (২০)। 

পুলিশ জানায়, গত শনিবার গাজীপুর মহানগরের গজারিয়া পাড়া এলাকা থেকে পাশের সিটপাড়া এলাকার বাসায় যাওয়ার সময় গজারিয়া পাড়া এলাকার নির্জন জায়গায় পৌঁছলে এক তরুণ ভুক্তভোগীর মুখ চেপে ধরে চাকু দিয়ে ভয় দেখিয়ে গজারি বনে নিয়ে তাকে ধর্ষণ করে। পরে আরও দুই তরুণকে মোবাইল ফোনে ডেকে আনলে তারাও তাকে ধর্ষণ করে এবং ধর্ষণের ঘটনা মোবাইল ফোনে ধারণ করে। এ ঘটনায় গতকাল সোমবার ভুক্তভোগী নিজে বাদি হয়ে অজ্ঞাতনামা তরুণদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ ঘটনার তদন্তে নেমে রাতেই তিনজনকে গ্রেপ্তার করে এবং ধারণকৃত ভিডিও আলামত জব্দ করে। 

আরও পড়ুন: সাতক্ষীরার পৌর মেয়র চিশতি সাময়িক বরখাস্ত

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতরা ধর্ষণের কথা স্বীকার করেছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষাও সম্পন্ন হয়েছে বলে জানান ওসি।


একাত্তর/জো

গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
গাজীপুরের কাপাসিয়ায় একটি ভাড়া বাসায় একই পরিবারের তিন শিশু, এক নারী ও এক যুবকসহ পাঁচজনকে গলাকেটে হত্যা করা হয়েছে। শনিবার (৯ মে) সকালে উপজেলার রাউৎকোন গ্রামের ওই বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর