সাতক্ষীরার পৌর মেয়র চিশতি সাময়িক বরখাস্ত

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৪৯ পিএম

নাশকতার মামলায় কারাগারে থাকায় সাতক্ষীরার পৌর মেয়র ও বিএনপি নেতা তাজকিন আহমেদ চিশতিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এই অবস্থায় ভারপ্রাপ্ত মেয়র হিসেবে প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসানকে দায়িত্ব দিয়েছে মন্ত্রণালয়।

সোমবার (৬ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর-১-এর ৪৬.০০.০০০০.০৬৩.২৭.০২৭.২২.২৩১ নং স্মারকে উপসচিব মো. আব্দুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদের বিরুদ্ধে সাতক্ষীরা থানায় ২০২২ সালের ২৪ ডিসেম্বরে নং-৫১ মামলা এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জিআর নং-৯৬২/২০২২ মামলা হয়। উক্ত জিআর মামলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাকে জেলহাজতে প্রেরণ করেন। এ কারণে তাকে মেয়র পদ থেকে অপসারণের কার্যক্রম শুরু করে স্থানীয় সরকার বিভাগ। সে কারণে সাতক্ষীরা পৌরসভার মেয়রের পদ থেকে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। 

প্রজ্ঞাপনে আরও বলা হয়, একই সাথে তিনি মেয়রের দায়িত্ব পালনে অসমর্থ হওয়ায় এবং তিনি পুনরায় দায়িত্ব পালনে সমর্থ না হওয়া পর্যন্ত স্থানীয় সরকার পৌরসভা আইন ২০০৯ এর ৪০-২ ধারা অনুযায়ী পৌরসভার প্যানেল মেয়র-১ কাজী ফিরোজ হাসানকে পৌরসভার মেয়রের দায়িত্বসহ আর্থিক ক্ষমতা প্রদান করা হলো।

আরও পড়ুন: বাড়ির আলমারি ও সিন্দুকে ২২ হাজার ইয়াবা, তরুণ আটক

এ বিষয়ে ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসানের সাথে যোগাযোগ করলে মন্ত্রণালয় থেকে তিনি এমন বার্তা পেয়েছেন বলে জানান। 


একাত্তর/জো 

সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন। স্থানীয়রা বলছেন, বড়ো পর্দায় ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার পরাজয়ের পর ভেঙে পড়েছিলেন তিনি। শুধু তাই নয়, কেঁদেও ছিলেন। পরে বাড়িতে...
সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে জিরো লাইন পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়া চোরাকারবারিদের লক্ষ্য করে ফাঁকা গুলিবর্ষণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
সাতক্ষীরা সীমান্ত পথে অবৈধ অনুপ্রবেশ এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সম্ভাব্য পুশইন প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত এলাকায় জনবল বৃদ্ধির পাশাপাশি...
সাতক্ষীরায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) ভোরে জেলার তালা উপজেলার খুলনা-পাইকগাছা সড়কের তেঁতুলিয়া জামে মসজিদের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর