রাতে তুরস্ক যাচ্ছে বাংলাদেশের উদ্ধারকারী দল

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৫২ পিএম

ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত তুরস্কে উদ্ধারকাজে অংশ নিতে বাংলাদেশ থেকে দেশটিতে যাচ্ছেন ফায়ার সার্ভিসের ১২ জন সদস্য। এছাড়াও এই উদ্ধারকারী দলটিতে সেনাবাহিনীর ২৪ জন সদস্য ও ১০ জন চিকিৎসক রয়েছেন।  

উদ্ধারকারী দলটি ভূমিকম্প পরবর্তী জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ ও চিকিৎসাসেবা দেবে। বুধবার (৮ ফেব্রুয়ারি) রাত ১০টায় বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমানে চড়ে তুরস্কের উদ্দেশ্যে রওনা করবে উদ্ধারকারী দলটি। আগামী ১৫ ফেব্রুয়ারি তাদের দেশে ফিরে আসার কথা রয়েছে।

বুধবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে পুরান ঢাকার ফায়ার সার্ভিস সদর দপ্তরে এ তথ্য জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

তিনি বলেন, বুধবার রাত ১০টায় বাংলাদেশের একটি বিমানে চড়ে তারা তুরস্কে যাবেন। তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের কারণে সেখানকার সরকার আন্তর্জাতিক সাহায্য চেয়েছে। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে তুরস্কে একটি সম্মিলিত সাহায্যকারী দল পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মো. মাইন উদ্দিন বলেন, সম্মিলিত উদ্ধারকারী দলের সঙ্গে ফায়ার সার্ভিসকে অন্তর্ভুক্ত করায় আমরা সম্মানিত বোধ করছি। আন্তর্জাতিক অঙ্গনে উদ্ধার কাজ পরিচালনার জন্য এটি ফায়ার সার্ভিসের প্রথম বিদেশ গমন। এর আগের নেপালে পাঁচজন সদস্য গিয়েছিলেন।

আরও পড়ুন: ৭ মাসে রেমিট্যান্স এসেছে ১২ হাজার ৪৫২ মিলিয়ন ডলার

বর্তমান সরকারের সময়ে ফায়ার সার্ভিসের সক্ষমতা বৃদ্ধির এটি একটি উজ্জ্বল উদাহরণ মন্তব্য করে মহাপরিচালক বলেন, উদ্ধারকারী দল সেখানে সাতদিন থাকবে। তারা হালকা যন্ত্রপাতি নিয়ে তুরস্কে যাচ্ছেন বলেও জানান তিনি।

সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরে সাত দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে তুরস্ক ও প্রতিবেশী দেশ সিরিয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ওই ভূমিকম্পে মৃতের সংখ্যা এরই মধ্যে ১১ হাজার ছাড়িয়ে গেছে। 


একাত্তর/এসজে

বাংলাদেশ ও তুরস্কের মধ্যে আধুনিক তথ্য ব্যবস্থাপনা সংক্রান্ত জ্ঞান বিনিময় এবং তথ্য আদান-প্রদানের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। শনিবার (২৮ মার্চ) ইস্তাম্বুলে...
তুরস্কের রাজধানী আঙ্কারায় দেশটির পররাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে শনিবার সন্ধ্যায় বাংলাদেশ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
ভূমিকম্প পরবর্তী দুর্যোগ মোকাবিলায় ঢাকায় এক লাখ স্বেচ্ছাসেবক তৈরি করতে দুর্যোগ মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু।
দেশে ভূমিকম্পের প্রবণতা আশঙ্কাজনক হারে বাড়ছে। আবহাওয়াবিদদের দেওয়া তথ্য অনুযায়ী, গত এক দশকে দেশে প্রতিবছর গড়ে ৬ থেকে ৮টি ভূমিকম্প অনুভূত হলেও গত এক বছরেই ৩২ বার কেঁপে উঠেছে দেশ।
মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চটকদার রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর বিমান হামলায়...
ফুটবল ইতিহাসের মহাতারকা লিওনেল মেসিকে ছোটবেলায় মাত্র কয়েক বছর ট্রেনিং দিয়েই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁর শৈশবের কোচ এনরিকে ডোমিঙ্গুয়েজ। মাত্র ৪৫ বছর বয়সে কোচিং ছাড়ার পেছনে কোনো ক্ষোভ বা ব্যর্থতা...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর