পদযাত্রায় সাংবাদিককে কোপালো আওয়ামী লীগ নেতার লোকজন

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ১০:২৩ পিএম

ধামরাইয়ের বিএনপির পদযাত্রা কর্মসূচির খবর সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিক আওয়ামী লীগ নেতার লোকজনের রোষের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। বর্তমানে তিনি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।

শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়নের হাতকোড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সাংবাদিকের নাম শামীম খান। তিনি জাতীয় দৈনিক যুগান্তরের ধামরাই প্রতিনিধি।

পরিবারের অভিযোগ, ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গাংগুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদের মোল্লার লোকজন তাকে কুপিয়ে আহত করেছে। 

আহত সাংবাদিক শামীম খানের ছেলে ইমরান বলেন, বাবা বিএনপির পদযাত্রা কর্মসূচির সংবাদ সংগ্রহ করতে যায়। এক পর্যায়ে ওই ইউনিয়ন চেয়ারম্যান কাদের মোল্লা ও তার অনুসারীরাও বিএনপির কর্মসূচি বাধা দেয়। এসময় তারা সেখানে  বাবাকে দেখে ক্ষিপ্ত হয়ে হামলা চালায়।

হামলার কারণ সম্পর্কে তিনি জানান, বাবা দৈনিক যুগান্তরে ইউনিয়ন চেয়ারম্যান কাদের মোল্লার দুর্নীতির বেশ কয়েকটি সংবাদ প্রকাশ করেছিলেন। এতেই তারা ক্ষুব্ধ ছিলেন।

আরও পড়ুন: মানিকগঞ্জে দেড় লাখ পরিবারে বছরে ৫০ হাজার টাকার স্বাস্থ্যসেবা

এ ব্যাপারে ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের মোল্লার সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

ধামরাই থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


একাত্তর/এসি

এক ঘণ্টায় চারবার ভূমিকম্প। তিনটিরই আবার উৎপত্তিস্থল নরসিংদী। এ অঞ্চল ঘিরে ক্রমেই দানা বাঁধছে নানা আশঙ্কা।
সাভারে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, হত্যা করে তাকে ঝুলিয়ে রাখা হয়েছে।
বাগেরহাটে সদর এলাকার হারিখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় চায়ের দোকানের সামনে এস এম হায়াত উদ্দিন নামে এক সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই এবার বেসরকারি টেলিভিশন একাত্তর টিভির আশুলিয়া প্রতিনিধি জাহিদুল ইসলাম অনিককে মারধর ও অপহরণ চেষ্টার ঘটনা ঘটেছে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর