চাঁপাইনবাবগঞ্জে দুটি বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৫৭ পিএম

চাঁপাইনবাবগঞ্জে দুটি বিদেশি পিস্তলসহ অবৈধ অস্ত্রের চোরাকারবারী এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। এসময় পিস্তলসহ চারটি ম্যাগজিন এবং আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আটক যুবকের নাম আব্দুর রাজ্জাক রাজু (২৬)। তিনি চাঁপাইবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলার গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের বেলাল বাজার থেকে তাকে আটক করা হয়।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে র‌্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন খবরে অভিযান চালিয়ে রাজুকে হাতেনাতে আটক করা হয়। 

আরও পড়ুন: নওগাঁয় আবারও পুকুর থেকে দুটি প্রাচীন মূর্তি উদ্ধার

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, রাজু জেলার সোনা মসজিদ এলাকা থেকে অবৈধ অস্ত্র সংগ্রহ করে তা রহনপুর এলাকায় পাচার করতেন। পাশাপাশি তিনি সোনা মসজিদ এলাকায় খুচরা মাদক ব্যবসার সঙ্গেও জড়িত। 

এ ঘটনায় গোমস্তাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র‌্যাব।


একাত্তর/এসি

উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেয়া ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তাদের প্রবেশ...
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে রাসায়নিক সার বিক্রি এবং অতিরিক্ত সার মজুত রাখার দায়ে এক ডিলারকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগান থেকে একটি সুটারগান, গুলি, হাসুয়া ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাবের অভিযানিক দল। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর