তুর্কি পররাষ্ট্রমন্ত্রীকে মোমেনের ফোন: ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তার প্রস্তাব

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৫৫ পিএম

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন কয়েক দশকের মধ্যে সবচেয়ে মারাত্মক ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের জনগণের প্রতি বাংলাদেশের সমবেদনা জানিয়ে সব ধরনের সহায়তা দেয়ার প্রস্তাব করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (১৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী তার তুর্কি সমপক্ষ মেভলুত কাভুসোগ্লুর সঙ্গে ফোনালাপের সময় একথা বলেন। খবর বাসসের।

মোমেন বলেন, ‘আপনাদের সাহায্যের প্রয়োজন হলে আমরা নির্মাণ শ্রমিকদের পাঠাতে পারি। আর আপনাদের কী প্রয়োজন তা আমাদের জানালে আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব।’

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের বাংলাদেশের মতো ভ্রাতৃপ্রতিম দেশ রয়েছে। আমাদের কোন কিছুর প্রয়োজন হলে আমরা বিনা দ্বিধায় আপনাদেরকে জানাবো।’

গত ৬ ফেব্রুয়ারি সিরিয়ার সীমান্তের কাছে তুরস্কে ৭.৮-মাত্রার প্রবল ভূমিকম্প আঘাত হানে। এতে এ পর্যন্ত ৩৫ হাজারের বেশি লোকের প্রাণহানি ঘটেছে।

এই দুর্ঘটনাকে বাংলাদেশিদের জন্য একটি বড় ধাক্কা বলে উল্লেখ করে মোমেন বলেন, ‘আমরা সত্যিই ধ্বংস ও প্রাণহানির ব্যাপকতায় মর্মাহত। আমরা আমাদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি এবং আপনারাও আমাদেরকে আপনাদের ভাই হিসাবে গ্রহণ করবেন যাতে আমরা যতোটা সম্ভব সাহায্য করতে পারি।’

কাভুসোগ্লু ফোন করার জন্য মোমেনকে ধন্যবাদ জানান এবং রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদের স্পিকার এবং পররাষ্ট্রমন্ত্রীর আন্তরিক শোক ও সংহতি বার্তার জন্য বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে ধন্যবাদ জানান।

৬০ জনের একটি অনুসন্ধান, উদ্ধার ও চিকিৎসা দল এবং তাঁবু পাঠানোর জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়ে কাভুসোগ্লু বলেন, এই মুহূর্তে এগুলোই আসলে তাদের জরুরি প্রয়োজন।

মোমেন উল্লেখ করেন, বাংলাদেশ আগে পাঠানো দুই হাজার তাঁবুর অতিরিক্ত আরো ১০ হাজার তাঁবু পাঠাচ্ছে।

আরও পড়ুন: আমেরিকা বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখতে চায়: মোমেন

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগ্লু বলেন, টেলিভিশনে আপনারা যা দেখেছেন তা সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি।

তিনি আরো বলেন, ‘কিছু প্রদেশ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রকৃতপক্ষে ৭.৭ ও ৭.৬ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প, হাজার হাজার আফটারশক হয়েছে, এর মধ্যে কয়েকটি ছিল ৬.৫ মাত্রার বেশি।’


একাত্তর/আরএ

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় এখন পর্যন্ত প্রাণহানির সংখ্যা বেড়ে ২৮৯ জনে পৌঁছেছে। তবে ক্ষতিগ্রস্তদের মধ্যে এখন পর্যন্ত কোনো বাংলাদেশির তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড....
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে প্রয়োজন অনুযায়ী নেপালকে যে কোনো ধরনের সহায়তা দেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছে ঢাকা।
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত 'মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি' বা মক্কা ডিফেন্স প্যাক্ট নিয়ে বাংলাদেশ ইতিবাচক মনোভাব ও আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী...
শ্রম খাতে সহযোগিতা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির বিষয়ে কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সাঈদ বিন সামিখ আল মাররির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর