মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দেয়ার বিষয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ০৯:০৭ পিএম

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত 'মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি' বা মক্কা ডিফেন্স প্যাক্ট নিয়ে বাংলাদেশ ইতিবাচক মনোভাব ও আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।  

সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথম কার্যদিবসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

হুমায়ুন কবির বলেন, গত ছয় মাসে পররাষ্ট্র নীতির যে কৌশলগত কাঠামো তৈরি হয়েছে, তা এগিয়ে নেয়াই হবে তার মূল কাজ। 

মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতি এবং মুসলিম বিশ্বের নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ এখন গুরুত্বপূর্ণ অংশীদার উল্লেখ করে তিনি মক্কা কেন্দ্রিক কোনো প্রতিরক্ষা বা নিরাপত্তা জোটের বিষয়ে সরকারের আগ্রহের কথা জানান। 

তিনি বলেন, ইসলামিক দেশগুলোর মধ্যে এমন কোনো নিরাপত্তা চুক্তি হলে সেখানে বাংলাদেশের যোগ দেওয়া অস্বাভাবিক নয় এবং বিষয়টি ইতিবাচকভাবে দেখা হচ্ছে।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার দ্বৈত নাগরিকত্ব নিয়ে ওঠা বিতর্ককে হাস্যরস করে খারিজ করে দেন তিনি। এ সংক্রান্ত সংবাদ করা গণমাধ্যমেরও সমালোচনা করেন প্রতিমন্ত্রী। 

তিনি স্পষ্ট জানান, দেশপ্রেমিক হিসেবে দেশের পক্ষে জোরালো অবস্থান নেয়াটাই তার মূল পরিচয় এবং এসব অপপ্রচারে কান না দিয়ে সবাইকে সাথে নিয়ে দেশকে এগিয়ে নিতে চান তিনি।

আরবিএস
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।  
রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসনের লক্ষ্যে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) দৃঢ় সমর্থন ও পাশে থাকার আশ্বাস দিয়েছেন সংস্থাটির নবনির্বাচিত মহাসচিব ইসমাইল উলদ শেখ আহমেদ। 
২০২৭ সালের পবিত্র হজের নিবন্ধন কার্যক্রম চলছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন করতে হবে।
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিলে বাংলাদেশ কোনো ঝুঁকির মুখে পড়বে না এবং এর ফলে অন্যান্য অংশীদারের সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততাও সীমিত হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। 
বেতন-ভাতা বৃদ্ধি, নতুন নিয়োগ বাতিল ও চাকরির নিশ্চয়তার দাবিতে লক্ষ্মীপুর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের আন্দোলনের পর ২৪ ঘণ্টা পার হলেও পুরোপুরি পরিষ্কার হয়নি শহরের বিভিন্ন সড়ক। 
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকা সংশোধনে ব্যাপক অনিয়মের অভিযোগের প্রতিবাদে ভারতের রাজধানী নয়াদিল্লিতে এক নজিরবিহীন পুলিশি ধরপাকড় ও ল্যাভেলের লকডাউন...
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৩১ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে ৯৫৫ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৬৬ শিশু। 
রাজবাড়ীতে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র চৌধুরী ফুয়াদ হাসান (রোহান) হত্যার ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ স্থানীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর