গণতন্ত্র হত্যাকারীরাই এখন গণতন্ত্রের কথা বলে: কাদের

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৫১ পিএম

বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গণতন্ত্র হত্যাকারীরাই এখন গণতন্ত্রের কথা বলে। 

তিনি বলেন, এক কোটি ২৩ লাখ ভুয়া ভোটারের জন্ম দেয়া বিএনপি এখন সুষ্ঠু নির্বাচনের কথা বলে, যা হাস্যকর। 

রোববার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় প্রেসক্লাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের টানা তিন বছর মেয়াদের উল্লেখযোগ্য কর্মকাণ্ড নিয়ে রচিত ‘দেশরত্ন শেখ হাসিনার স্বর্ণযুগ’ বইয়ের মোড়ক উম্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

এসময় ওবায়দুল কাদের বলেন, কোনোভাবেই সংবিধান পরিবর্তন করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেয়া সম্ভব নয়। ক্ষমতার পরিবর্তন দেখতে হলে বিএনপিকে নির্বাচনে আসতে হবে। 

তিনি বলেন, বিএনপি আগুন সন্ত্রাস নিয়ে এলে আওয়ামী লীগ কী ললিপপ খাবে? যে হাত ভাঙচুর করতে আসবে, সে হাত ভেঙে দেয়া হবে। আগুন দিতে এলে সেই হাত আওয়ামী লীগের কর্মীরা পুড়িয়ে দেবে।

আরও পড়ুন: জমি অনাবাদি না রাখার ঘোষণার পর করে দেখালেন প্রধানমন্ত্রী

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সরকার পতন আর ক্ষমতা দখলই বিএনপির একমাত্র লক্ষ্য। অথচ আওয়ামী লীগ ভাবছে আগামী প্রজন্ম নিয়ে, উন্নত বাংলাদেশে পৌঁছানোর লক্ষ্য নিয়ে। 

এসময় ৫০ লাখ নেতা-কর্মীদের গুম করা হয়েছে, বিএনপির এমন অভিযোগের প্রমাণ দিতে বলেন তিনি। 


একাত্তর/এসি

জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক সাজা চেয়ে সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে...
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি সম্পূর্ণ গুজব বলে জানিয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে তিনি জানান, ভারতের সঙ্গে যেকোনো ধরনের কূটনৈতিক জটিলতা...
জুলাই আন্দোলন দমনে তথ্যপ্রবাহ বন্ধ করতে তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ফোন করে ইন্টারনেট ধীরগতির করার নির্দেশ দিয়েছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ...
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তৎকালীন শাসকদলের সর্বোচ্চ পর্যায় থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সরাসরি হামলার নির্দেশনা দেওয়ার একটি ফাঁস হওয়া কল রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা...
সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের মৃত্যু আসলেও স্বাভাবিক সড়ক দুর্ঘটনা ছিলো, নাকি এর পেছনে দেশীয় ও আন্তর্জাতিক কোনো চক্রান্ত জড়িত ছিলো—তা গভীরভাবে খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে বলে...
ইতালিতে প্রতিবছর বাংলাদেশের প্রায় ১০ হাজার বৈধ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই সঙ্গে দেশটিতে অবৈধ অভিবাসন বন্ধে...
দেশে সংঘাত ও প্রতিশোধের রাজনীতির অবসানের আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আমরা আর সংঘাত ও প্রতিশোধের রাজনীতি দেখতে চাই না। দেশের স্বার্থে সমঝোতা ও গণতন্ত্রের...
মার্কিন নিষেধাজ্ঞার কারণে সৃষ্ট তীব্র অর্থনৈতিক সঙ্কট সামাল দিতে নিজস্ব প্রচেষ্টা জোরদার করার ঘোষণা দিয়েছে ইরান। একই সঙ্গে দেশের নিরাপত্তা ও স্বার্থে আঘাত এলে এর বিপরীতে ‘বেদনাদায়ক জবাব’ দেওয়া হবে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর