ভাষার জন্য প্রথম শহীদ রফিকের আঙিনায় মানুষের ঢল

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫২ পিএম

বায়ান্নর ভাষা আন্দোলনে প্রথম শহীদ রফিকের বাড়ির আঙিনায় মানুষের ঢল নেমেছে। ফুলে ফুলে ছেয়ে গেছে শহীদ বেদি, নানা বয়স ও শ্রেণি-পেশার মানুষে মুখরিত রফিকের আঙিনার শহীদ মিনার।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) মানিকগঞ্জের সিংগাইর উপজেলার পাড়িল রফিক নগরের শহীদ রফিকের বাড়ির আঙিনায় মানুষের এমন ঢল দেখা গেছে।

দিবসটি উপলক্ষে একুশের প্রথম প্রহরে শহীদ বেদিতে শ্রদ্ধা জানানো হয়। এরপর সকাল ৯টায় শ্রদ্ধা জানায় শহীদ রফিকের পরিবার। তারপর জেলা, পুলিশ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সাধারণ মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। 

সংশ্লিষ্টরা জানিয়েছেন, দুপুর পর্যন্ত চলবে শ্রদ্ধা জানানোর পর্ব।

image


এদিকে শ্রদ্ধা জানাতে আসা তরুণসহ নানা শ্রেণি-পেশার মানুষ জানান, শুধু ফেব্রুয়ারি মাসে নয়, সারা বছরই এই ভাষা বীরদের স্মরণ করা উচিত। 

এর আগে রাত ১২টা এক মিনিটে মানিকগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন। তারপর বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানসহ সাধারণ মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।

আরও পড়ুন: বেদনা ও গর্ব নিয়ে দেশে-বিদেশে একুশ স্মরণ

এছাড়া সুরেন্দ্রকুমার বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে মানিকগঞ্জের প্রথম শহীদ মিনারেও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।


একাত্তর/এসি

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটের সংযোগ সড়ক তলিয়ে গেছে। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১টি জেলার যাতায়াতকারী হাজারো যাত্রী চরম...
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের আলাদা দুটি জেলায় মায়ের ওপর সন্তানের নিষ্ঠুরতার দুটি লোমহর্ষক ঘটনা ঘটেছে। মানিকগঞ্জের হরিরামপুরে মেয়ের বটির কোপে এক বৃদ্ধা মা খুন হয়েছেন। অন্যদিকে লক্ষ্মীপুর সদরে সম্পত্তির জন্য ওড়না পেঁচিয়ে...
মানিকগঞ্জের পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাবি ও দেড় বছর বয়সী ভাতিজাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় বাধা দিতে গিয়ে গুরুতর জখম হয়েছেন...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর