পটুয়াখালীতে ১০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি গ্রেপ্তার

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৩৯ পিএম

পটুয়াখালী সেতুর টোল পয়েন্ট থেকে ১০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

বুধবার (২২ ফেব্রুয়ারি) ভোটার সাড়ে চারটায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডিবি পুলিশের একটি টিম তাদেরকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মনির হোসেন পেদা ও ইউসুফ  কাজী। তাদের বাড়ি বরগুনা জেলার আমতলী উপজেলার আঠারোগাছিয়া এলাকায়।

পটুয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর একেএম আজমল হুদা জানান, মঙ্গলবার রাতে ঢাকা থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে আসা ‘আল মামুন’ যাত্রীবাহী বাসে ওই দুই মাদককারবারি আসছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে সাব ইন্সপেক্টর সম্বিত রায়ের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল অভিযান চালায়।

এসময় পটুয়াখালী সেতুর টোল পয়েন্ট এলাকা থেকে অভিযুক্তদের সাথে থাকা দুটি কাপড়ের ব্যাগ তল্লাশি করে দু’জনের কাছ থেকে পাঁচ কেজি করে মোট ১০ কেজি গাঁজা উদ্ধার করে। যার আনুমানিক বাজার মূল্য চার লাখ টাকা।

আরও পড়ুন: পটুয়াখালীতে প্রকাশ্যে ছিনতাই, আতঙ্ক

ডিবি ওসি আরো জানান, আটক দুই ব্যক্তি চিহ্নিত মাদক কারবারি। এরা পটুয়াখালীর খুচরা গাঁজা বিক্রেতাদের কাছে গাঁজা সরবরাহ করে আসছিলেন।

মনির হোসেন পেদার বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় ২০১৮ সনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে যা বিচারাধীন রয়েছে। গাঁজা উদ্ধারের ঘটনায় পটুয়াখালী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়াধীন।


একাত্তর/আরএ

পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
পটুয়াখালীর গলাচিপা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন প্রেসক্লাবটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ‘দৈনিক জনকণ্ঠ’-এর স্টাফ রিপোর্টার প্রবীণ সাংবাদিক শংকর লাল দাশ।...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর