হাসপাতাল থেকে ফার্মেসি কর্মচারীর মরদেহ উদ্ধার

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৫৩ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় হাসপাতালের ভেতর জহিরুল ইসলাম (৩৭) নামে এক ফার্মেসি কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মোঘরাপাড়া চৌরাস্তা এলাকার নতুন সেবা নামে এক হাসপাতালে চিকিৎসকের রুম তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত যুবক উপজেলার পিরোজপুর ইউনিয়নের পশ্চিম কান্দারগাঁও গ্রামের আবুল হোসেনের ছেলে।

জহিরুলের স্ত্রী রুবি আক্তার জানান, জহিরুল সেবা হাসপাতালে আট বছর ধরে ফার্মেসিতে কর্মরত। আজ দুপুরে হাসপাতাল থেকে পরিবারের কাছে ফোন করে জানায়, জহির হৃদরোগে আক্রান্ত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে চিকিৎসকের রুমে তার মরদেহ পড়ে থাকতে দেখে এবং হাত ও পায়ে আঘাত চিহ্ন দেখে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন: গাজীপুর অস্বাস্থ্যকর ও ভেজাল খাদ্য জব্দ, আটক চার

হাসপাতালের ব্যবস্থাপক আক্তার হোসেন জানান, সে হৃদরোগে আক্রান্ত হলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আহসান উল্লাহ জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের হাত ও পায়ে আঘাত চিহ্ন রয়েছে। তদন্তের পরে বিস্তারিত বলা যাবে।


একাত্তর/আরবিএস  

ব্রাহ্মণবাড়িয়ায় মায়ের হারানো ব্যাগ ফিরিয়ে দিয়ে তার শিশু বাচ্চাকে চুরি করে নেয়ার ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় শহরের আল খলিল হাসপাতাল থেকে সাউদা হোসেন সারা নামের চার বছরের ওই শিশুটিকে চুরি করে নিয়ে...
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোর থেকে দিনদুপুরে অভিনব কায়দায় দুই মাসের শিশু চুরির ঘটনা ঘটেছে। সন্তান হারিয়ে মায়ের আর্তনাদ দেখা যায় হাসপাতাল চত্বরে।
দেশের মানসিক রোগীদের স্বাস্থ্যসেবার সবচেয়ে পুরোনো প্রতিষ্ঠান পাবনা মানসিক হাসপাতালটি নিজেই ভালো নেই।
বরিশাল শেরেবাংলা মেডিকেলে কলেজ (শেবাচিম) হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর