‘রমজানে ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্র, বাড়বে না মাছ মাংসের দাম’

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:১৫ পিএম

আসন্ন রমজান মাসে মাছ, মাংস, ডিম, দুধের দাম কোনোভাবেই বাড়বে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

একই সঙ্গে তিনি জানিয়েছেন, বেসরকারি খামারিদের সহায়তায় রমজানে ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্র চালু করা হবে। তাই দাম কোনোভাবেই বাড়বে না।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৩-এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, রমজানে বাজার নিয়ন্ত্রণে টিসিবির মতো সেলস সেন্টারের মাধ্যমে মাংস বিক্রি করা হবে। ব্রয়লার মুরগি ও ডিমের মূল্য নিয়ন্ত্রণে ফিড উৎপাদন করবে সরকার। এ উপলক্ষে সাভারে কারখানাও তৈরি করা হয়েছে। 

মন্ত্রী বলেন, এখন এসবের যে দাম, বাজার ব্যবস্থাপনাকে আরও সংহত ও মনিটরিং করা হলে দাম অনেকটাই কমে আসবে। পাশাপাশি দ্রব্যমূল্য যেন সহনশীলতার ভেতরে রাখা যায় আমরা সেই প্রক্রিয়ায় আছি। 

আরও পড়ুন: বিএনপির পতনযাত্রা শুরু হয়েছে: কাদের

তিনি বলেন, এ খাতকে আমরা সর্বাত্মক সহায়তা করছি। এরই মধ্যে মাছ রপ্তানি শুরু হয়েছে। এক সময় মাংস, ডিম ও দুধ রপ্তানি করতে পারবো।

তিনি বলেন, করোনা যখন লাগামহীন ছিল তখন ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্র করে প্রাণিসম্পদ মন্ত্রণালয় ডিম, দুধ, মাংস বিক্রিতে অভাবনীয় সাফল্য দেখিয়েছে।

এসময় ব্রয়লার মুরগির বর্তমান মূল্য অস্বাভাবিক কিনা জানতে চাইলে, বিষয়টি কৌশলে এড়িয়ে যান মন্ত্রী। 



একাত্তর/এসি

রমজানের পরেই স্থানীয় সরকার পর্যায়ে সিটি করপোরেশন নির্বাচন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ। 
দেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হবে পবিত্র রমজান মাস।
পবিত্র রমজান উপলক্ষ্যে মঙ্গলবার থেকে সারা দেশে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় (ভোজ্যতেল, চিনি, মসুর ডাল, ছোলা ও খেজুর) পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব...
আসন্ন পবিত্র রমজান মাসে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিসের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
জাতীয় স্বার্থেরভিত্তিতে প্রয়োজন অনুযায়ী যেকোনো নিরাপত্তা জোটে বাংলাদেশের যুক্ত হওয়াকে অস্বাভাবিক কিছু নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বর্তমান পরিবর্তিত...
অ্যালেকজান্ডার ইসাকের ৯ মিনিটের সেই ঝোড়ো তাণ্ডবে ইপসউইচ টাউনকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে মৌসুমে নিজেদের প্রথম জয়ের স্বাদ পেল লিভারপুল। নতুন কোচ আন্দোনি ইরাওলার অধীনে প্রথম দুই ম্যাচে ড্রয়ের পর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর