রাশিয়াকে অস্ত্র দিলে পরিণতি হবে গুরুতর: যুক্তরাষ্ট্র

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১২:১৬ পিএম

ইউক্রেনে রাশিয়ার আক্রমণকে সমর্থন করার জন্য অস্ত্র সরবরাহ করলে চীনকে গুরুতর পরিণতির ব্যাপারে সতর্ক করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটন এবং এর ন্যাটো মিত্ররা চীনকে মস্কোর যুদ্ধের জন্য সামরিক সহায়তা প্রদান থেকে বিরত থাকতে হুঁশিয়ারি দিয়েছে। বেইজিং ইউক্রেনে ড্রোনসহ মারাত্মক সরঞ্জাম সরবরাহ করার কথা বিবেচনা করছে বলে বলে তাদের বিশ্বাস। 

মস্কোর বাহিনী পূর্ব ইউক্রেনে মূল লক্ষ্য অর্জনের জন্য লড়াই এবং কিয়েভ ট্যাঙ্কসহ উন্নত পশ্চিমা অস্ত্র দিয়ে পাল্টা আক্রমণের প্রস্তুতির মধ্যে পশ্চিমা এই আশঙ্কার কথা সামনে আসে।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সিএনএন-এর 'স্টেট অফ দ্য ইউনিয়নকে' বলেছেন, 'বেইজিং কীভাবে এগিয়ে যাবে, সামরিক সহায়তা দেবে কিনা সে সম্পর্কে তাকেই সিদ্ধান্ত নিতে হবে। তবে যদি সে সেই পথে হাঁটে তবে তার জন্য চীনেকে প্রকৃত মূল্য দিতে হবে'। 

আরেকটি সাক্ষাৎকারে তিনি বলেন, যদিও চীন সেই সাহায্য প্রদানে এখনও অগ্রসর হয়নি, তারা সেই সম্ভাবনাকে সম্পূর্ণ উড়িয়েও দেয়নি। 

শনিবার ভারতে জি২০ বৈঠকে বেইজিং ইউক্রেনের উপর মস্কোর হামলার নিন্দা জানাতে অস্বীকার করেছে। এর আগে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের প্রথম বার্ষিকীতে তারা একটি যুদ্ধবিরতি প্রস্তাব প্রকাশ করে। তবে প্রস্তাবটি ইউক্রেনের পশ্চিমা মিত্রদের মধ্যে সংশয়ের উদ্রেক করেছে। 

এদিকে জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস রোববার বলেন, 'যখন আমি প্রতিবেদনগুলো শুনি এবং আমি জানি না সেগুলি সত্য কিনা- যে চীন শান্তি পরিকল্পনা উপস্থাপন করার সময় রাশিয়াকে কামাকাজি ড্রোন সরবরাহ করার পরিকল্পনাও করতে পারে, তখন আমি পরামর্শ দিই যে আমরা চীনকে তার কর্মের দ্বারা বিচার করি, কথা দ্বারা নয়'। 

অন্যদিকে সিআইএ পরিচালক উইলিয়াম বার্নস বলেছেন, মার্কিন গোয়েন্দা সংস্থা 'আত্মবিশ্বাসী যে চীনা নেতৃত্ব প্রাণঘাতী সরঞ্জাম সরবরাহের বিষয়টি বিবেচনা করছে'।

আরও পড়ুন: উত্তর আয়ারল্যান্ড প্রটোকল: চূড়ান্ত আলোচনায় ইইউ-ব্রিটেন

রিপাবলিকান প্রতিনিধি মাইকেল ম্যাককল একটি রিপোর্টের উদ্ধৃতি দিয়ে বলেন, চীন যে অস্ত্রগুলো রাশিয়াকে পাঠানোর কথা ভাবছে তার মধ্যে ড্রোন রয়েছে। 

পুতিন ইউক্রেন যুদ্ধকে 'বিশেষ সামরিক অভিযান' বলে অভিহিত করে বলেছেন, এটি পশ্চিমাদের সাথে একটি সংঘর্ষ যা রাশিয়া এবং রাশিয়ান জনগণের বেঁচে থাকার জন্য হুমকিস্বরূপ।

রাশিয়ার অস্তিত্বের জন্য হুমকি হিসেবে পুতিনের যুদ্ধের আখ্যা ক্রেমলিন প্রধানকে পারমাণবিক অস্ত্রসহ যেকোন অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে আরও বেশি স্বাধীনতা দেয় বলে আশঙ্কা পশ্চিমের৷


একাত্তর/এসজে

তিনি সতর্ক করে বলেছেন, মস্কোর বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর এমন অভিযোগ কার্যত একটি ‘প্রকৃত যুদ্ধের সূচনা’ হতে পারে।
হিমালয়ের কোলঘেঁষা গিরোং স্থলবন্দরটি এক সময় ছিল চীন ও নেপালের সীমান্ত যোগাযোগের প্রাণকেন্দ্র। পর্যটক ও ব্যবসায়ীদের গমগমে পদচারণায় প্রতিদিন মুখরিত থাকত দুই দেশের ট্রানজিট পয়েন্টটি। কিন্তু আজ তা এক...
ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে ক্রেমলিনে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। চার বছরেরও বেশি সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে শনিবার মস্কোয় রুশ...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
নেত্রকোণায় সরকারি ‘ফ্যামিলি কার্ড’ করে দেওয়ার কথা বলে পাঁচ ব্যক্তির কাছ থেকে ১৫ হাজার টাকা নেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেত্রীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। 
দেশের কোনো জাতীয় মহাসড়কে থ্রি-হুইলার বা অটোরিকশা চলাচলের কোনো ধরনের আইনি সুযোগ নেই বলে পরিষ্কার জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রী শেখ রাবিউল আলম।
মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মা আমেনা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও দুজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে হামে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর