রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
গ্রেপ্তারের সময় অভিযুক্তদের হেফাজত থেকে ৫ হাজার ৭২২ পিস ইয়াবা, ১৭.২ গ্রাম ১১৩ পুরিয়া হেরোইন, ৩ কেজি ৫০ গ্রাম গাঁজা, ৮ বোতল ফেন্সিডিল ও ১২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে রোববার সকাল ছয়টা থেকে আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
আরও পড়ুন: রাজধানীতে ছিনতাই চক্রের ৩২ সদস্য গ্রেপ্তার
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০টি মামলা রুজু হয়েছে।
একাত্তর/আরএ
