পরিচয় গোপন করে শিক্ষকতা করতেন ধর্ষক, পরে গ্রেপ্তার

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৪৫ পিএম

শেরপুরে নালিতাবাড়ীতে চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামীকে গ্রেপ্তার করেছে র‍্যাব

সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাতে গাজীপুর থানাধীন গাজীপুরা এলাকায় আসামীর মেয়ের বাড়ি থেকে আট বছর পর ধর্ষণকারীকে গ্রেপ্তার করা হয়। রাত দুইটায় প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‍্যাব।

জানা গেছে, আসামী আহম্মদ আলী ওরফে কাশরা। তিনি নালিতাবাড়ী উপজেলার বাঁশকান্দা এলাকার মৃত হাবিল উদ্দিন ফকিরের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, ভিকটিম একজন হতদরিদ্র ঘরের সন্তান। তার মা ভিক্ষা করে ও বড় ভাই দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করেন। আসামী আহম্মদ আলী ভিকটিমের প্রতিবেশী এবং চার সন্তানের জনক ছিলেন। ২০১৪ সালের ২৭ আগস্ট মাসে রাতে শিশুটিকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায় অভিযুক্ত আহম্মদ আলী। 

পরে শিশুটির চিৎকারে ভিকটিমের মা ও আশপাশের লোকজন এসে ভিকটিমকে ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করান। ওই ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে মামলা করলে দীর্ঘ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। ওই ঘটনায় ২০২১ সালের ১১ অক্টোবর আসামী আহম্মদ আলীকে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯ (১) ধারার অপরাধে সন্দেহাতীতভাবে দোষী সাবস্থ করে যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা অর্থদন্ড এবং অনাদয়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন। কিন্তু ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন। পলাতক থাকা অবস্থায় দীর্ঘ আট বছর যাবত নিজের পরিচয় গোপন করে গাজীপুর এলাকায় বিভিন্ন মাদ্রাসায় ও বাসাবাড়ীতে আরবি শিক্ষকতা করে আসছিলেন তিনি।

র‍্যাব-১৪ এর জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করে সোমবার রাত আটটার দিকে আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আসামীকে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।


একাত্তর/এআর

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যদের ওপর হামলা ও জিম্মি করার ঘটনায় মূলহোতার প্রধান সহযোগীসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। 
ব্রাহ্মণবাড়িয়ায় গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়ে ডাকাত দলের সদস্যদের হামলার শিকার হয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) তিন সদস্য। 
নারায়ণগঞ্জ শহরের মাসদাইর বাজার এলাকায় মাদকবিরোধী অভিযানের তথ্য সংগ্রহ করতে গিয়ে মাদক কারবারিদের হামলার শিকার হয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) তিন সদস্য। 
সারাদেশে ধারাবাহিক অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী, মাদক কারবারি ও মানবপাচারকারীসহ একাধিক দুর্ধর্ষ আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এসব অভিযানে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর