পথ হারিয়ে এখন পদযাত্রা করছে বিএনপি: কাদের

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:০৫ পিএম

বিএনপি পথ হারিয়ে এখন পদযাত্রা করছে বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, তাদের (বিএনপি) পদযাত্রা পাশে বাড়ছে কিন্তু দৈর্ঘ্য কমছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে কিশোরগঞ্জের মিঠামইনে হেলিপ্যাড মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

ওবায়দুল কাদের এ সময় অভিযোগ করে বলেন, শেখ হাসিনার সরকারকে ষড়যন্ত্রের মাধ্যমে সরিয়ে দেয়ার চেষ্টা করছে বিএনপি। তারা নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে এখন ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে।

তিনি বলেন, বলেন, বিএনপি যে হাত দিয়ে সন্ত্রাস করবে সে হাত ভেঙে দেয়ার জন্য বুকে সাহস নিয়ে প্রস্তুত থাকতে হবে। আগামী নির্বাচনের আগে নেতাকর্মীদের সতর্ক থাকার আহবান জানান তিনি। এ সময় প্রধান অতিথি হিসেবে সভা মঞ্চে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বিএনপিকে ইঙ্গিত করে ওবায়দুল কাদের বলেন, খেয়াল রাখবেন। এদের মতিগতি কিন্তু খারাপ। এখন তারা দেখছে নির্বাচন করে শেখ হাসিনার সঙ্গে জেতা সম্ভব না। এখন তাদের মতলব হচ্ছে শেখ হাসিনার সরকারকে ষড়যন্ত্র করে হটিয়ে দেওয়া। এদের হাতে ভাঙচুরের লাঠি। শপথ নিতে হবে অগ্নি সন্ত্রাস করতে এলে আমরা যে হাতে আগুন দেবে, সেই হাত পুড়িয়ে দেবো।

এ সময় উপস্থিত নেতা কর্মীদের উদ্দেশ্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, তৈরি আছেন তো? বুকের পাটা আছে তো? মনের জোর আছে তো? খেলা হবে। হবে খেলা? কী করে খেলবো? বিএনপি তো জানে নির্বাচনে এলে জামানত থাকবে না। বড় খারাপ অবস্থা, পথ হারিয়ে পদযাত্রা। কী খেলবে এরা? আন্দোলনে হেরে গেছে। নির্বাচনে খেলতে চান, খেলা হবে। আমরা প্রস্তুত। হাওরের মানুষ শেখ হাসিনা ও নৌকার পাশে আছে।

আরও পড়ুন: ঋণের শর্তে ভয়াবহ সঙ্কটে পড়বে মানুষ: ফখরুল

দ্রব্যমূল্য সামাল দেওয়ার জন্য শেখ হাসিনা জেগে থাকেন উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ধৈর্য ধরুন, শেখ হাসিনার প্রতি আস্থা হারাবেন না। বঙ্গবন্ধুকন্যা দিনরাত পরিশ্রম করছেন। রাতের বেলাও তিনি জেগে থাকেন আপনাদেরকে বাঁচানোর জন্য।

সেতুমন্ত্রী আরও বলেন, হাওরের সন্তান রাষ্ট্রপতি আবদুল হামিদ আপনাদের গর্ব। কিন্তু কিছুদিন পর সংবিধান অনুযায়ী তাকে যেতে হবে। আমরা তাকে ভুলবো না। আমাদের নেত্রী খুবই শ্রদ্ধা করেন আপনাদের প্রিয় নেতা আবদুল হামিদকে। সারা দেশ তাকে শ্রদ্ধা করে।


একাত্তর/এসি

সরকার কোনো রাজনৈতিক দলের রাজনীতি জোর করে বন্ধ করতে চায় না, বরং আইনের মাধ্যমেই ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি...
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের দমাতে তৎকালীন সরকারের পক্ষ থেকে স্নাইপার রাইফেল ব্যবহার করা হয়েছিলো বলে প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এছাড়া...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাস্তায় নামলে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে আবারও প্রাসঙ্গিক করার চেষ্টা হচ্ছে। জনগণকে নিয়ে তা প্রতিহত করা হবে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর