শ্বশুরের পর নিপাহ ভাইরাসের উপসর্গে পুত্রবধূর মৃত্যু

আপডেট : ০২ মার্চ ২০২৩, ০১:১৭ পিএম

শ্বশুরের পর নিপাহ ভাইরাসের উপসর্গ নিয়ে পুত্রবধূ ফরিদা বেগমের (২৫) মৃত্যু হয়েছে।

বুধবার (১ মার্চ) বিকেল ৫টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

ফরিদা বেগম উপজেলার কশব ইউনিয়নের চকচোঁয়ার গ্রামের আব্দুল খালেকের স্ত্রী।

এর আগে একই ধরনের উপসর্গে আক্রান্ত হয়ে গত ৮ ফেব্রুয়ারি ফরিদা বেগমের শ্বশুর আব্দুল হক মারা যান।

বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ফরিদার শাশুড়ি রহিমা বেগম (৬০)।

স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, গত ৪ ফেব্রুয়ারি বাড়ির পাশে লাগানো খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে পান করেন আব্দুল হকের পরিবার। এর দুইদিন পর আব্দুল হকের শরীরে সর্দি-জ্বরসহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়। চরম অসুস্থ অবস্থায় গত ৭ ফেব্রুয়ারি তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অবস্থার অবনতি হওয়ায় গত ৮ ফেব্রুয়ারি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

এদিকে গত রোববার আব্দুল হকের পুত্রবধূ ফরিদা বেগম সর্দি-জ্বরে আক্রান্ত হয়ে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। তার উপসর্গগুলো সন্দেহজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে পাঠান চিকিৎসকেরা।

মঙ্গলবার একইভাবে ফরিদা বেগমের শাশুড়ি রহিমা বেগমকেও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন: কুয়াকাটায় ৫০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

মান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিজয় কুমার রায় বলেন, ফরিদা বেগমের পরিবারের সাথে কথা বলে নিশ্চিত হওয়া গেছে তারা খেজুরের রস খাওয়ায় পর শরীরে সর্দি-জ্বরসহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়। এসব উপসর্গ থেকে প্রাথমিক ভাবে বলা যায় তারা নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

ঢাকা থেকে আসা আইসিডিডিআরবি’র একটি টিম এনিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কাজ শুরু করেছেন, যোগ করেন তিনি।


একাত্তর/আরএ

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হাম উপসর্গে নতুন করে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে।
নওগাঁর মান্দা উপজেলার পাকুরিয়া গ্রামে বিষাক্ত মদপানে তিন যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। 
নওগাঁর মান্দায় ড্রাম ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নওগাঁর মান্দায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফারুক হোসেন (২২) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর