দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজ ছাত্র নিহত, আহত তিন

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ১০:৫৬ পিএম

নওগাঁর মান্দা উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফারুক হোসেন (২২) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। 

বৃহস্পতিবার বিকেল চারটার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের মোহাম্মদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফারুক হোসেন (২২) রাজশাহীর মোহনপুর উপজেলার ঘাসিগ্রাম ইউনিয়নের মেলান্দি গ্রামের মেহেরাজ হালদারের ছেলে এবং মোহনপুর উপজেলার কেশরহাট কারিগরি কলেজের ছাত্র। 

দুর্ঘটনায় আহতরা হলেন- মেলান্দি গ্রামের অয়ন হালদার (১৫) ও শান্ত ইসলাম (১৬) এবং অপরজন আশরাফুল ইসলাম (৪৭) নওগাঁ সদর উপজেলার কেশরপুর গ্রামের বাসিন্দা।

আহত শান্ত ইসলাম জানান, সকালে তাদের গ্রামের বাড়ি থেকে একটি মোটরসাইকেলে তিনজন মান্দা উপজেলার কুসুম্বা মসজিদ দেখতে আসেন। সেখান থেকে তারা বিকেলে বাড়ি ফিরছিলেন। তারা মোহাম্মদপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আশরাফুল ইসলামের মোটরসাইকেলের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই নিহত হন ফারুক হোসেন।

পরে আহত তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অয়ন হালদারের অবস্থা আশঙ্কাজনক বলা জানা গেছে।  

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, নিহতের পরিবার থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে। 

আরবিএস
সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর সাত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছানোর পর জানাজা সম্পন্ন হয়েছে। 
নওগাঁর আত্রাই নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আট বছর বয়সী দুই শিশু মৃত্যু হয়েছে।
অবশেষে জামিন পেলেন নওগার কারাগারে বন্দি নাবালক তিন সন্তানের মা আঁখি খাতুন। বুধবার বিকেল চারটার দিকে তিনি জামিন পান। মাদক মামলায় ভ্রাম্যমান আলাদাতের আদেশে গেল ১৫ দিন ধরে নওগার জেলা কারাগার বন্দি...
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্র ও ট্রাকসহ আন্তজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) ভোরে সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের সাহাপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর