ওজু করতে গিয়ে লঞ্চ থেকে নদীতে পড়ে যাত্রী নিখোঁজ

আপডেট : ১২ মার্চ ২০২৩, ০২:০৩ পিএম

ঢাকা থেকে রাঙ্গাবালীর উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী লঞ্চ পূবালী-৫ থেকে নদীতে পড়ে গিয়ে সাইফুল বিশ্বাস (২৬) নামের এক যাত্রী নিখোঁজ হয়েছেন।

শুক্রবার (১০ মার্চ) সকাল ৫টার দিকে দশমিনা উপজেলার বাশবাড়িয়া ইউনিয়নের বীজ ভাণ্ডার সংলগ্ন তেঁতুলিয়া নদী অতিক্রমকালে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ সাইফুল রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের উত্তর চরমোন্তাজ গ্রামের হানিফ বিশ্বাসের ছেলে। তিনি পেশায় একজন কৃষক।

জানা যায়, ঢাকায় তরমুজ বিক্রি করে সাইফুল তার বাবা ও ভাইয়ের সঙ্গে ঢাকা-রাঙ্গাবালী নৌ-রুটের লঞ্চযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে ভোর ৫টার দিকে দশমিনা উপজেলার বাশবাড়িয়া ইউনিয়নে বীজ ভাণ্ডার সংলগ্ন তেঁতুলিয়া নদী অতিক্রমকালে ফজরের নামাজের জন্য লঞ্চের পেছনের দিকে ওজু করতে গিয়ে নদীতে পড়ে যান সাইফুল। পরে অনেক খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি।

নিখোঁজ সাইফুলকে উদ্ধারে নদীতে অভিযান চালাচ্ছে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা।

আরও পড়ুন: আওয়ামী লীগ প্রার্থীর অফিস ভাঙচুরের অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে

পাশাপাশি ট্রলার নিয়ে নিখোঁজের পরিবারের লোকজনও খোঁজাখুজি করছেন। তবে দুপুর ১২টা পর্যন্ত তার কোন সন্ধান মেলেনি।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম মজুমদার জানান, রাঙ্গাবালীর নিখোঁজ যাত্রীকে উদ্ধারে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল কাজ করছে। এবিষয়ে দশমিনা থানা পুলিশের সঙ্গে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ হচ্ছে।


একাত্তর/আরএ

বঙ্গোপসাগরে এখন কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলছে না, তার ওপর যোগ হয়েছে জলদস্যুতার আতঙ্ক। তবে সাধারণ কোনো ডাকাত দল নয়; অভিযোগ উঠেছে, মাছ ধরার আড়ালে বড়ো ট্রলার নিয়ে একশ্রেণির জেলে রূপী দস্যু হামলা...
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বঙ্গোপসাগর সংলগ্ন সোনারচরের বড় খাল এলাকায় ডাকাতির অভিযোগে ৯ জন জেলেকে ধরে নৌপুলিশের কাছে সোপর্দ করেছেন ভুক্তভোগী জেলেরা।
একদিকে সাগরের বিস্তীর্ণ জলরাশি, অন্যদিকে নদীর বুক চিরে ছুটে চলা জেলে নৌকার সারি। কোথাও বালুচরে লাল কাঁকড়ার ছোটাছুটি, কোথাও ঝাউবনের পাতায় বাতাসের মৃদু দোলা; আবার কোথাও সবুজ বনের নীরবতা ভেঙে ভেসে...
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সোনারচর সংলগ্ন সাগরে একটি মাছ ধরার ট্রলার বিকল হয়ে চারদিন ধরে ভেসে থাকার পর ১৮ জেলেকে উদ্ধার করা হয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিক্ষকতা কোনোভাবেই ‘উপায়হীন বিকল্প’ বা সাধারণ চাকরির মতো পেশা হতে পারে না। শিক্ষা-দীক্ষায় সবচেয়ে মেধাবীরা যাতে কর্মজীবনে শিক্ষকতাকেই প্রথম পছন্দ হিসেবে বেছে নেন,...
বিশ্ব ফুটবলের বরপুত্র লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অফিসিয়াল ম্যাচের মাহেন্দ্রক্ষণ চলে এসেছে। আর্জেন্টিনার বুয়েনস আইরেসের ঐতিহাসিক মনুমেন্টাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার ভোর...
লালমনিরহাট দিনেদুপুরে এসকেভেটর নিয়ে এসে এক আইনজীবীর বাসাবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। হামলায় ওই আইনজীবী ও তার স্ত্রীসহ অন্তত চারজন আহত হয়েছেন। ভুক্তভোগীর আইনজীবীর দাবি, তার সঙ্গে কারো...
সুপিরিয়র সিলেকশন বোর্ডের ৪৮তম সভার সুপারিশ অনুযায়ী, বিসিএস (গণপূর্ত) ক্যাডারের কর্মকর্তা মো. খালেকুজ্জামান চৌধুরীকে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী (গ্রেড-১) পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর