রাজবাড়ীতে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুলছাত্র নিহত

আপডেট : ১০ মার্চ ২০২৩, ০৫:০৭ পিএম

রাজবাড়ী জেলার কালুখালীতে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আবির মণ্ডল (রবিন) নামের (১৫) দশম শ্রেণীর এক ছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে গোপালগঞ্জ ছেড়ে আসা রাজশাহীগামী বঙ্গমাতা এক্সপ্রেস কালুখালীর সূর্যদিয়া এলাকায় ট্রেনের ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রবিন কালুখালী উপজেলার সূর্যদিয়া গ্রামের লিটন মণ্ডলের ছেলে ও সূর্যদিয়া-মদাপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, রেল ক্রসিংয়ে কোন লোক না থাকার কারণে ট্রেন আসার বিষয়টি বুঝতে না পেরে আবির মণ্ডল রবিন মোটরসাইকেল নিয়ে সূর্যদিয়া রেল ক্রসিং পার হচ্ছিলো। এসময় ট্রেন চলে আসলে ধাক্কায় মোটরসাইকেলসহ ছিটকে গিয়ে ঘটনাস্থলেই রবিনের মৃত্যু হয়।

আরও পড়ুন: পদ্মায় দুর্বৃত্তের গুলিতে শ্রমিক আহত

দুর্ঘটনার পর রাজবাড়ী জিআরপি থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

রাজবাড়ী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমনাথ বসু বলেন, খবর পেয়ে এসআই শহীদকে সরেজমিনে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।


একাত্তর/আরএ

কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
নড়াইল সদর উপজেলার গোবরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুক্তা রানী বিশ্বাস (৪৫) নামের এক নারী রংমিস্ত্রি প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে পৌঁছানোর...
রাজবাড়ীতে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র চৌধুরী ফুয়াদ হাসান (রোহান) হত্যার ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ স্থানীয়...
জামালপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শাশুড়ি ও পুত্রবধূকে চাপা দিয়েছে যাত্রীবাহী একটি বাস। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুইজন। 
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর