রহমত উল্লাহর বিরুদ্ধে শাকিব খানের মামলা নেয়নি পুলিশ

আপডেট : ১৯ মার্চ ২০২৩, ১০:৪১ এএম

মানহানি ও মিথ্যাচার খবর প্রচার করায় ‘নিজেকে প্রযোজক বলে দাবি করা’ রহমত উল্লাহর বিরুদ্ধে চিত্রনায়ক শাকিব খানের মামলা নেয়নি গুলশান থানা পুলিশ। শাকিবকে আদালতের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিয়েছেন তারা। আগামী দুয়েকদিনের মধ্যে এ অভিযোগ নিয়ে আদালতে যাবেন বলে জানিয়েছেন শাকিব খান।

শনিবার (১৮ মার্চ) গভীর রাতে গুলশান থানায় এসে অভিযোগ দায়ের করতে চান শাকিব খান।

শাকিব খান জানান, নিজেকে ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার প্রযোজক দাবি করা রহমত উল্লাহ আসলে সেই সিনেমার প্রযোজকই নন। আর তাই প্রযোজক দাবি করে এফডিসির বিভিন্ন সমিতিতে অভিযোগ করা রীতিমত প্রতারণা। 

প্রযোজক ও পরিবেশক সমিতির তথ্য মতে, ২০১৬ সালের ৭ মার্চ প্রযোজক ও পরিবেশক সমিতি থেকে ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমাটি নির্মাণের অনুমতি দেওয়া হয়। ভারটেক্স মিডিয়ার নামে এই সিনেমার প্রযোজক মো. জানে আলম। প্রযোজক হিসেবে রহমত উল্লাহর নাম কোথাও উল্লেখ নেই। 

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরমান আলী বলেন, শাকিব খান যে ধরনের অভিযোগ করতে এসেছেন তা থানায় নয় আদালতে করতে হবে। এ ধরনের অভিযোগ থানায় নেওয়া সম্ভব না। 

তিনি আরও বলেন, ‘‌আমি মামলা নিতে পারব না। আর মামলা নেই নাই— এটা চাইলে কারও কাছে অভিযোগ করতে পারেন আমার বিরুদ্ধে।’

আরও পড়ুন: মাদারীপুরে বাস খাদে পড়ে নিহত ১৬, আহত ৩০

জানা যায়, প্রযোজনা প্রতিষ্ঠান ভারটেক্স মিডিয়া ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমাটির প্রকৃত মালিক। এই প্রতিষ্ঠান থেকেই সিনেমাটির সিংহভাগ লগ্নি করা হয়েছে। শাকিবের সঙ্গে চুক্তি ও শিডিউল সংক্রান্ত যাবতীয় আলাপও করেছিলো প্রতিষ্ঠানটি। 

এর আগে গত ১৫ মার্চ বিকেলে এফডিসিতে উপস্থিত হয়ে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতি, পরিচালক সমিতি, শিল্পী সমিতি এবং ক্যামেরাম্যান সমিতিতে অসদাচরণ, মিথ্যা আশ্বাস, ধর্ষণ এবং পেশাগত দায়িত্ব পালনে অবহেলার লিখিত অভিযোগ করেন চলচ্চিত্র প্রযোজক রহমত উল্লাহ।


একাত্তর/এসজে

পপ দুনিয়ার সেনসেশন দুয়া লিপা এবার আইনি লড়াইয়ে নামলেন দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিক্সের বিরুদ্ধে। অনুমতি ছাড়া নিজের ছবি ব্যবহার করে টেলিভিশন বিপণন করার অভিযোগে প্রতিষ্ঠানটির কাছে ১৫...
নববধূ সাজে নিজের বিয়ের স্মৃতি রোমন্থন করলেন চিত্র নায়িকা শবনম বুবলি। বিয়ের দিন বুবলির সাজে মুগ্ধ ছিলেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। ভাসিয়েছিলেন প্রশংসায়।
একজন অজানা ব্যক্তি ২০২৫ সালের মার্চ মাসে আমার ও আমার ১৯ বছর বয়সী ছোট ভাইয়ের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। গত নয় মাসে আমি এই মামলার কোনো তথ্য পাইনি,
অবকাশ যাপনের জন্য বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান এবং শবনম বুবলী। এর আগে জানা গিয়েছিলো যে এই তারকা জুটি তাদের ছেলেকে নিয়ে আমেরিকা ভ্রমণে যাবেন। এখন তাদের যুক্তরাষ্ট্রে ঘুরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর