সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ২৪ মার্চ ২০২৩, ১১:৫৫ এএম

মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া বাজার এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শাহাবুর রহমান (৪০) ও শাকিব আহমেদ (২৭) নামে দুই মোটর সাইকেল আরোহী  নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ মার্চ) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহাবুর রহমান শালিখা উপজেলার জুনারী গ্রামের নুর মোহাম্মদেও ছেলে। শাকিব একই গ্রামের শামিমুর রহমানের ছেলে।

মাগুরার শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, শাহাবুর রহমান ও শাকিব আহমেদ নামে দুই ব্যক্তি আড়পাড়া বাজার থেকে মোটরসাইকেলযোগে শালিখা সড়ক দিয়ে নিজ জুনারী গ্রামে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে আড়পাড়া বাজারের দাউদ মুন্সির রাইস মিলের সামনে পৌঁছলে মুখোমুখি আসা একটি ট্রাক ও কার্ভাড ভ্যানের সাথে তাদের বহনকৃত মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এ সময়  ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তারা দুইজন মারা যান।

আরও পড়ুন: হবিগঞ্জে স্বামী-স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার

পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাক ও কার্ভাড ভ্যান জব্দ করেছে। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


একাত্তর/আরএ

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর