শেরপুরে ৪৭৫ বোতল ফেনসিডিলসহ তিনজন আটক

আপডেট : ২৪ মার্চ ২০২৩, ০৪:৫৪ পিএম

শেরপুরের নালিতাবাড়ীতে ৪৭৫ বোতল ফেনসিডিল ও একটি পিকআপভ্যানসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। 

শুক্রবার (২৪ মার্চ) ভোর রাতে পৌরসভার আড়াইআনী বাজার থেকে তাদের আটক করা হয়।

জানা গেছে, আটককৃতরা হলেন শেরপুর সদর উপজেলার সাতপাকিয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে আসাদুজ্জামান দুর্জয় (২৩) ঘাসপত্তা গ্রামের সেলিম মিয়ার ছেলে সবুজ মিয়া (১৯) ও পিকআপের চালক পটুয়াখালীর গলাচিপার হাবিবুর রহমানের ছেলে হারূণ (৩২) ।

নালিতাবাড়ীর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ জানান, পুলিশ গোপন খবরের ভিত্তিতে জানতে পারে হালুয়াঘাট উপজেলা থেকে ঢাকার উদ্দেশ্যে একটি পিকআপ ভ্যানে করে ভারতীয় ফেনসিডিল পাচার হচ্ছে। এরপর পৌরসভার আড়াইআনী বাজারে একটি চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন পিকআপ ভ্যানটিকে আটক করা হয়। পরে ভ্যানটিতে তল্লাশি চালিয়ে ৪৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার ও চালকসহ তিনজনকে আটক করে পুলিশ। 

আরও পড়ুন: ৫৬ কেজি গাঁজাসহ সাতজন গ্রেপ্তার

আটককৃতদের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পরিদর্শক আব্দুল লতিফ।


একাত্তর/জো 

শেরপুরের নকলায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ২৯ জন আহত হয়েছেন। একই ঘটনায় মাঠে চরতে থাকা ছয়টি গবাদিপশুকেও কামড়ে জখম করেছে কুকুরটি।
টানা বৃষ্টির কারণে শেরপুরের সীমান্ত সড়কে পাহাড় ধসে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। শনিবার (১১ জুলাই) দুপুরে সীমান্ত সড়কের শ্রীবরদী উপজেলার গলাচিপা এলাকায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে সড়কের দুই পাশে...
দেশের আলাদা দুটি জেলায় সড়ক দুর্ঘটনায় মা ও শিশু সন্তানসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ও বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং শেরপুরের নকলায় এই সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।
ভারতের চলমান পুশইন মোকাবেলায় শেরপুরের ৪২ কিলোমিটার স্থল ও নদী সীমান্তজুড়ে বাড়তি টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর