প্রথমবারের মতো এক টেবিলে বিশ্বের শীর্ষ তিন মোড়ল

শি-পুতিন-ট্রাম্প বৈঠক

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০৩:১২ পিএম

বিশ্বজুড়ে চলমান রক্তক্ষয়ী সংঘাত এবং বাণিজ্যিক উত্তেজনার প্রেক্ষাপটে ইতিহাসে প্রথমবারের মতো এক টেবিলে বসেছেন বিশ্বের শীর্ষ তিন পারমাণবিক শক্তিধর দেশের রাষ্ট্রপ্রধান। চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনে অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে এই ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে।

ত্রিপক্ষীয় বৈঠক শুরু হওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলাদাভাবে শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক এবং ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক অনির্ধারিত সংক্ষিপ্ত আলোচনা সেরে নেন। বৈঠকে শি জিনপিংয়ের সঙ্গে নিজের ‘অসাধারণ ব্যক্তিগত সম্পর্কের’ কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, এই সম্পর্ক যুক্তরাষ্ট্র ও চীন- উভয় দেশের মানুষের জন্যই অত্যন্ত কল্যাণকর হচ্ছে।


অন্যদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘আমার বন্ধু’ হিসেবে সম্বোধন করে ট্রাম্প জানান, তাঁদের মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে। পুতিনের এক সহযোগীও জানিয়েছেন, ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকটি বেশ ভালো হয়েছে এবং পুতিন ‘দারুণ ফুরফুরে মেজাজে’ রয়েছেন।

ঐতিহাসিক এই ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠকের শুরুতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, এই আলোচনা বিশ্ব রাজনীতির জন্য ‘যুগান্তকারী তাৎপর্য’ বহন করে। জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উচ্ছ্বাস প্রকাশ করে মন্তব্য করেন, “আমরা সত্যিই ইতিহাস গড়ছি।”

তিন পরাশক্তির নজিরবিহীন বৈঠকের সুনির্দিষ্ট এজেন্ডা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা না হলেও কূটনৈতিক সূত্রগুলো বলছে, আলোচনায় ইরান যুদ্ধ, চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ, বৈশ্বিক বাণিজ্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মতো স্পর্শকাতর বিষয়গুলো প্রাধান্য পাচ্ছে।


পুতিন ও শি জিনপিংয়ের সঙ্গে আলাদা আলোচনার পর ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ও চীন উভয় দেশই ইউক্রেন যুদ্ধের অবসান চায় এবং ত্রিপক্ষীয় বৈঠকেও তিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করবেন। উল্লেখ্য, এই বৈঠক শুরুর ঠিক আগমুহূর্তে তাইওয়ান দাবি করেছে, তাদের আকাশসীমায় রুশ সামরিক বিমান প্রবেশ করেছে।

এর আগে চীনে এশীয় নেতাদের উদ্দেশে দেওয়া এক ভাষণে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে সতর্ক আশাবাদ ব্যক্ত করেন ডোনাল্ড ট্রাম্প; তিনি বলেন, এই নতুন প্রযুক্তির ব্যবহারে বিশেষ সতর্কতা প্রয়োজন। পাশাপাশি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক প্রযুক্তিগত বিভ্রাট নিয়ে উদ্বিগ্ন নাগরিকদের ‘শান্ত’ থাকার আহ্বান জানিয়ে তিনি এগুলোকে বিচ্ছিন্ন ঘটনা বলে উল্লেখ করেন।

অন্যদিকে, শেনজেনে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সম্ভাব্য বৈঠকের যে ইঙ্গিত ট্রাম্প দিয়েছিলেন, তা বাস্তবায়নের সম্ভাবনা প্রায় ফিকে হয়ে গেছে; কারণ বুধবার কিমকে নিজ দেশ উত্তর কোরিয়াতেই অবস্থান করতে দেখা গেছে।

তথ্যসূত্র: রয়টার্স-সিএনএন-বিবিসি

 

একাত্তর/এআরএস
ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ক্রমবর্ধমান চরম উত্তেজনা এবং সম্ভাব্য নতুন সংঘাতের আশঙ্কার মধ্যেই বুধবার ইসরাইল সফর করেছেন মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার। তেল আবিবে...
যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার মধ্যকার হাই-ভোল্টেজ বৈঠকের ঠিক আগে পূর্ব এশিয়ায় গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে নিজেদের সবচেয়ে বড় সামরিক বিমান মোতায়েন করেছে রাশিয়া। ভিয়েতনামের দানাং বিমানবন্দরে রাশিয়ার...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক এমকিউ-৯ ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি করেছে ইরানের সেনাবাহিনী। বুধবার ইরানি সেনাবাহিনীর পক্ষ থেকে...
বিশ্বরাজনীতির ইতিহাসে রচিত হলো বিরল এক মুহূর্ত! বুধবার চীনের শেনজেন বিমানবন্দরে মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী ‘এয়ার ফোর্স ওয়ান’ অবতরণ করলে প্রচলিত কূটনৈতিক প্রোটোকল ভেঙে স্বয়ং দেশটির প্রেসিডেন্ট...
দেশের বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে যারা ১৬ বছর দেশ শাসন করেছে, ২০২৪ সালে গণতন্ত্রপ্রিয় মানুষ ঐক্যবদ্ধ হয়ে...
মানবসৃষ্ট প্রথম মহাকাশযান হিসেবে ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করল নাসার ৪৯ বছর বয়সী নভোযান ভয়েজার-১; পৃথিবী থেকে এর বর্তমান দূরত্ব প্রায় ২ হাজার ৫৯০ কোটি কিলোমিটার। বুধবার, এটি পৃথিবী থেকে এক ‘লাইট-ডে’...
লালমনিরহাট সদরে মহেন্দ্রনগর মডেল খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন শেষে পুনঃখনন করা খালের পানিতে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ ও হাঁস অবমুক্ত করেন তিনি। এ সময়...
শনিবার ‘সশস্ত্র বাহিনী দিবস’ উদ্‌যাপন উপলক্ষে নৌবাহিনীর নির্ধারিত যুদ্ধজাহাজসমূহ সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে। ওই দিন দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত দেশের পাঁচটি গুরুত্বপূর্ণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর