এমপিদের ইচ্ছাপূরণে সারা দেশে নির্মিত হচ্ছে ২৫৬ টি সেতু

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০৭:২২ পিএম

গড়ে প্রায় ৩৫ কোটি ব্যয়ে সারা দেশে নির্মিত হচ্ছে ২৫৬ টি সেতু। যাতে মোট খরচ হবে প্রায় ৯ হাজার কোটি টাকা। এমপিদের ইচ্ছাপূরণের এই প্রকল্পের ৯২ শতাংশ এলাকায়ই সরকার দলীয় সংসদ সদস্যদের। অর্থাৎ, ১২৫ উপজেলার মধ্যে বিরোধী দলের মাত্র ১০টি। তবে, চার বছর মেয়াদি ওই প্রকল্পের টাকা দিয়ে লিফট কেনা ও প্রশিক্ষণ কেন্দ্র তৈরির কথা থাকলেও তা বাদ পড়ে যায় একাত্তর বিজনেসে সংবাদ প্রচারের পর। একনেকে অনুমোদিত প্রকল্প নিয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, এই অবকাঠামোর মাধ্যমে উপকৃত হবে প্রান্তিক জনগোষ্ঠী। 

চীনের দুঃখ হোয়াংহো, যশোরের দুঃখ ভবদহ আর দেশের ছোট নদী ও খালের দুঃখ অপরিকল্পিত, অসম্পূর্ণ সেতু। যা নিয়ে সীমাহীন সমালোচনা হলেও, থেমে থাকেনি এসব লোক দেখানো নির্মাণ কাজ।যার বেশিরভাগই উপকারের বদলে বয়ে এনেছে সীমাহীন ভোগান্তি।

সারাদেশে ২৫৬ সেতু নির্মাণের উদ্যোগ। যাতে ব্যয় হবে ৮ হাজার ৮৮৮ কোটি টাকা। গেলো জুলাইয়ে এ নিয়ে সংবাদ প্রচার করে একাত্তর বিজনেস। কিন্তু চার মাসের ব্যবধানে, আরো ৫২ টি সেতু ও নয়শ কোটি টাকা ব্যয় বাড়িয়ে চূড়ান্ত অনুমোদন দিলো একনেক। পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, স্থানীয় অর্থনীতির উন্নয়নে ভূমিকা রাখবে এই প্রকল্প।

এর আগে, প্রকল্পের টাকায় এলজিইডির প্রধান কার্যালয়ের লিফট কেনা ও প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা থাকলেও, তা বাদ পড়েছে একাত্তরে সংবাদ প্রচারের পর। তবে, ১২৫ উপজেলায় বাস্তবায়িত হতে যাওয়া এই প্রকল্পের বেশিরভাগ অর্থাৎ ১১৫টিই সরকারদলীয় সংসদ সদস্যদের আসন। অন্যদিকে, সবচেয়ে বেশি সেতু নির্মিত হবে বগুড়ায়, আর সবচেয়ে কম খুলনায়।

ব্যয় বিশ্লেষণ বলছে, ৪৯ হাজার মিটার দৈর্ঘ্যের মূল সেতুতে খরচ হবে ৭,৬৮৫ কোটি। অর্থাৎ, প্রতি মিটারেই যাবে সাড়ে ১৫ লাখ টাকার ওপরে। সোয়া ৩শ কোটি টাকায় নির্মিত হবে ৬৫ কিলোমিটার সংযোগ সড়ক। আর অধিগ্রহণে যাবে আরো ৪শ কোটি। চলতি অর্থবছর থেকে শুরু হয়ে, চার বছর মেয়াদি প্রকল্পটি শেষ হবে ২০৩০ সালের জুনে।

পরিকল্পনা প্রতিমন্ত্রী মো.জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, গ্রামীণ অর্থনীতি কিভাবে চাঙ্গা করতে গ্রামীণ অবকাঠামোগত প্রকল্পগুলো সামনে এসছে। আঞ্চলিক বৈষম্য দূর করে একটা সুষম উন্নয়ন বর্তমান সরকারের নির্বাচনী ওয়াদা।

একাত্তর/এফআর
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ২৪ হাজার ২৪৭ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে ১৬টি প্রকল্প অনুমোদন করা হয়েছে। 
বৃষ্টির কারণে জুন আর জুলাই মাসে কোনো প্রকল্প না নেয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সাত বছর আগে ২০১৬ সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বাংলাদেশ সফরে দুই দেশের মধ্যে মোট ২৭টি সমঝোতা স্মারক সই হয়েছিলো। বিনিয়োগ প্রস্তাব ছিলো দুই হাজার কোটি ডলারের। এখন পর্যন্ত মাত্র ১০টি প্রকল্প...
১২ হাজার ৯৫১ কোটি ৫১ লাখ টাকা ব্যয় সম্বলিত ১৭টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
মিয়ানমারের সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক সংস্থা আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়কে স্বাগত জানিয়ে...
দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সঙ্কট আশ্রয়শিবিরের তরুণ-তরুণীদের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকায় গভীর প্রভাব ফেলছে। ব্র্যাকের সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, রোহিঙ্গা তরুণদের প্রায় অর্ধেক পড়াশোনা বা...
জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক সংস্থা আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) ঐতিহাসিক এক রায়ে ঘোষণা করেছেন যে মিয়ানমার তার সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে। বৃহস্পতিবার (১৯...
শীতকে সামনে রেখে সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচারসমৃদ্ধ নতুন প্রিমিয়াম মডেলের গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার বাজারে এনেছে ওয়ালটন। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত এক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর