গাজীপুরে জাল রুপি ও টাকাসহ চারজন গ্রেপ্তার

আপডেট : ২৮ মার্চ ২০২৩, ০৭:৫৭ পিএম

গাজীপুরে ভারতীয় জাল রুপি ও বাংলাদেশী জাল টাকা ক্রয়-বিক্রয় চক্রের চারজনকে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ। 

মঙ্গলবার (২৮ মার্চ) সকালে জিএমপি গোয়েন্দা কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন ডেপুটি কমিশনার (ডিবি ও মিডিয়া) মোহাম্মদ ইব্রাহিম খান।

জানা গেছে, গ্রেপ্তারকৃতরা হলেন কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার হাতড়াপাড়া এলাকার সুরুজ মিয়ার ছেলে মাজহারুল ইসলাম (২৫), সুনামগঞ্জের বিশম্বরপুর থানার রমজান আলীর ছেলে খোরশেদ আলম (গিট্টু), কুড়িগ্রামের রাজার হাট থানার মৃত গফুর আলীর ছেলে ছামিউল (৩০) ও একই এলাকার আজিমউদ্দিন ছেলে ছালেক (২৭)।

সংবাদ সম্মেলনে ডেপুটি কমিশনার (ডিবি ও মিডিয়া) জানান, গোপন খবরের ভিত্তিতে সোমবার (২৭ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে সদর থানার সালনা এলাকায় মাজাহরুল ও সবুজ নামের দুইজনকে সন্দেহবশত গ্রেপ্তার করে পুলিশ। তাদের হাতে শপিং ব্যাগ ও লুঙ্গির পেছনে গোঁজা পাঁচটি বান্ডিলের মধ্যে ভারতীয় তিন লাখ ৪৪ হাজার জাল রুপি এবং বাংলাদেশী ছয় লাখ ৯২ হাজার হাজার জাল টাকা উদ্ধারসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।

আরও পড়ুন: গাড়িচালক সম্রাট হত্যায় গ্রেপ্তার মমিনের একদিনের রিমান্ড মঞ্জুর

পরে গ্রেপ্তারকৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে আশুলিয়া জেলার বাহাদুরপুর শিকদারবাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে খোরশেদ আলম (গিট্টু) ও সালেক নামের আরেকজনকে গ্রেপ্তার করা হয় বলেও জানান ডেপুটি কমিশনার (ডিবি ও মিডিয়া) মোহাম্মদ ইব্রাহিম খান।


একাত্তর/জো

জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর