গাড়িচালক সম্রাট হত্যায় গ্রেপ্তার মমিন রিমান্ডে

আপডেট : ২৮ মার্চ ২০২৩, ০৭:৪০ পিএম

পাবনার রূপপুর প্রকল্পের গাড়িচালক সম্রাট হোসেন হত্যা মামলায় গ্রেপ্তারকৃত আব্দুল মমিনের একদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছে আদালত।

মঙ্গলবার (২৮ মার্চ) শুনানি শেষে পাবনা আমলী আদালত-২ এর বিচারক শামসুজ্জামান একদিনের রিমান্ড মঞ্জুর করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ঈশ্বরদী থানার উপ-পরিদর্শক (এসআই) তহিদ হোসেন জানান, জিজ্ঞাসাবাদের জন্য সম্রাটের বন্ধু মমিনকে দুপুরে আদালতে সোপর্দ করে পাঁচদিনের রিমান্ড আবেদন জানানো হয়। পরে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করে।

এর আগে, দুইদিনের রিমান্ডে নেয়া হয়েছিল মমিনের স্ত্রী সীমা খাতুনকে। রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার (২৮ মার্চ) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: সোনারগাঁয়ে তিন হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

উল্লেখ্য, নিখোঁজের দুইদিন পর গত শনিবার (২৫ মার্চ) সকালে কুষ্টিয়ার শিলাইদহ ঘাট এলাকা থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের গাড়িচালক সম্রাট হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশ। ওইদিন রাতে সম্রাটের পিতা আবু বক্কার বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।


একাত্তর/জো

সিরাজগঞ্জ পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা সুজনকে জবাই করে হত্যার মামলায় তার স্ত্রী উম্মে জামিলা তিথিসহ দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে তাদের প্রত্যেককে এক লাখ...
পাবনায়  সিঁদ কেটে ঘরে ঢুকে এক ব্র্যাক স্কুলশিক্ষিক শ্বাসরোধে হত্যা করার অভিযোগ উঠেছে। ঘটনার পর তার মরদেহ বাড়ির পাশের একটি পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ।
ভারতে পালিয়ে যাওয়ার সময় তিন সহযোগীসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ও আলোচিত ক্যাডার ‘ডেভিড ইমন’ কে গ্রেপ্তার করেছে যশোর জেলা পুলিশ। বুধবার ভোর পৌনে ৪টার দিকে যশোর শহরের ঝুমঝুমপুর এলাকা থেকে তাদের...
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলায় প্রধান আসামি শেখ মুরাদসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রধান আসামির কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। 
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর