হজ প্যাকেজ কেন জনস্বার্থ বিরোধী নয়: হাইকোর্টের রুল

আপডেট : ০২ এপ্রিল ২০২৩, ০৩:২৭ পিএম

সরকার ঘোষিত হজ প্যাকেজ কেন জনস্বার্থ বিরোধী ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল দিয়েছে হাইকোর্ট। একইসাথে বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইন্সসহ যারা হজযাত্রী পরিবহন করেন সেসব বিমানে কেনও যৌক্তিক মূল্য নির্ধারণ করা হবেনা তাও জানতে চেয়ে রুল দিয়েছে হাইকোর্ট।

রোববার (২ এপ্রিল) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর বেঞ্চ এ আদেশ দেয়। 

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী গাজী মো.মহসীন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।

আগামী চার সপ্তাহের মধ্যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক এবং হজ এসোসিয়েশন অব বাংলাদেশকে (হাব) রুলের জবাব দিতে বলা হয়েছে।

এর আগে, হজ প্যাকেজের ব্যয় বেশি হওয়ায় এটিকে অমানবিক বলে মন্তব্য করেছিলেন হাইকোর্ট। এবারের সরকারি হজ প্যাকেজ ৬ লাখ ৮৩ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এ প্যাকেজ ব্যয়বহুল উল্লেখ করে প্যাকেজের খরচ কমিয়ে ৪ লাখ টাকা নির্ধারণে সুপ্রিম কোর্টের আইনজীবী ও আল কোরআন স্টাডি সেন্টারের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট আশরাফ উজ জামান এ রিটটি করেন।

আরও পড়ুন: যৌতুকের জন্য হত্যায় ফাঁসি কেন অসাংবিধানিক নয়: হাইকোর্টের রুল

আদেশের আগে শুনানিকালে আদালত বলেন, সরকার হাজিদের পক্ষে বিমানের সাথে কেন দর কষাকষি করেনি। তারা দায়িত্বে অবহেলা করেছেন। সৌদি আরব এত ধনী দেশ, সৌদি এয়ারলাইন্সকে অতিরিক্ত ভাড়া কেন দিতে হবে।


একাত্তর/এসজে

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল অগ্রাধিকারের ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ...
সারাদেশের অধস্তন আদালতের প্রায় অর্ধশত বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তার অবিশ্বাস্য সম্পদ ও দুর্নীতির তদন্ত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
দুটি ভুয়া নন-জুডিশিয়াল স্ট্যাম্প ব্যবহার করে ট্রান্সকম গ্রুপের বেশিরভাগ শেয়ার হস্তান্তরের দলিল তৈরি করে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরে (আরজেএসসি) দাখিল করা হয়েছিল।
মোবাইল আর্থিক সেবা নগদে বাংলাদেশ ব্যাংকের প্রশাসক নিয়োগ কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর