পদ্মা সেতু ঋণের প্রথম দুই কিস্তি পরিশোধ

আপডেট : ০৫ এপ্রিল ২০২৩, ০২:০৪ পিএম

পদ্মা সেতু নির্মাণে অর্থ বিভাগ থেকে নেয়া ঋণের প্রথম ও দ্বিতীয় কিস্তির অর্থ পরিশোধ করেছে সেতু বিভাগ।

বুধবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ৩১৬ কোটি ৯০ লাখ ৯৭ কোটি টাকার চেক তুলে দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বক্তব্য দেন ও মোনাজাতে অংশ নেন।

পদ্মা সেতুর অর্থায়ন থেকে বিশ্বব্যাংক সরে যাওয়ার প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, ‘এরমাঝে একটি দেশের সমর্থন আমি সম্পূর্ণভাবে পেয়েছিলাম। সেই দেশ হচ্ছে মালয়েশিয়া। এরকমভাবে আমি তখন অনেক দেশের সঙ্গে কথা বলেছি।’

নিজস্ব অর্থায়নে পদ্মা নির্মাণের সিদ্ধান্ত নেয়ার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘টাকা কোথা থেকে আসবে? কীভাবে আসবে? সেতু কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের চুক্তি হলো। ’

যে কোনও প্রতিষ্ঠান কাজ করতে গেলে এই ধরনের অর্থায়নের সুযোগ তৈরি করা হয়েছে বলে জানান তিনি।

পদ্মা সেতু নির্মাণে ‘জাতীয় ও আন্তর্জাতিক ভাবে’ বাঁধা  অতিক্রম করে পদ্মা সেতু নির্মাণ সম্পন্ন করা গেছে বলে মন্তব্য করেন তিনি। পদ্মা সেতু নির্মাণের মাধ্যমে ‘বাংলাদেশ যে পারে’ সেটাই বিশ্ববাসীকে দেখাতে সক্ষম হয়েছি বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। 

এসময় সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রমাণ করেছেন জীবনের কোন চ্যালেঞ্জই অতিক্রম করা কঠিন না।

দেশের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ অবকাঠামো পদ্মা সেতু নির্মাণ প্রকল্প বাস্তবায়নের জন্য বাংলাদেশ সেতু কর্তৃপক্ষকে ২৯ হাজার ৮৯৩ কোটি টাকা ঋণ দিয়েছে সরকারের অর্থ বিভাগ।

যানবাহন চলাচলের টোল আদায়ের টাকা দিয়ে ৩৫ বছরে ১৪০টি ত্রৈমাসিক কিস্তিতে সরকারের দেয়া ঋণ পরিশোধ করবে সেতু কর্তৃপক্ষ।

image


নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মিত হলেও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষকে ঋণ হিসেবে টাকা দেয় অর্থ মন্ত্রণালয়। ১ শতাংশ হারে সুদসহ এই অর্থ ফেরত দিতে হবে সেতু কর্তৃপক্ষকে।

এ হিসেবে ২০৫৭ সালের মধ্যে সেতু কর্তৃপক্ষ ঋণের টাকা পরিশোধ করতে পারবে।

আরও পড়ুন: ফায়ার সার্ভিসে হামলায় ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

বহুল প্রতীক্ষিত পদ্মা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন হয় গত বছরের ২৫ জুন। এর পরের দিন যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।

দেশের মানুষের স্বপ্নের এই সেতুর বাংলাদেশের অর্থনীতিকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বলা হচ্ছে। শুধু এই সেতুর কারণেই বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার অতিরিক্ত ১ শতাংশ বাড়বে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।


একাত্তর/আরবি

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর