পিপিপি কর্তৃপক্ষের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা কমানোর প্রস্তাব

আপডেট : ০৬ এপ্রিল ২০২৩, ০৮:৫৩ পিএম

বাংলাদেশ সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) কর্তৃপক্ষের ক্ষমতা আর্থিক ও প্রশাসনিক ক্ষেত্রে কমিয়ে আইন সংশোধনের প্রস্তাব তোলা হয়েছে জাতীয় সংসদে।

বৃহস্পতিবার ‘বাংলাদেশ সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (সংশোধন) বিল ২০২৩’ সংসদে তোলেন সংসদ কাজে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। 

পরে পরীক্ষা-নিরীক্ষা করে আগামী ৩০ দিনের মধ্যে সংসদে প্রতিবেদন দিতে সেটি সংসদীয় কমিটিতে পাঠানো হয়।

এই বিল পাস হলে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ ও কার্যাবলী সম্পাদনে স্বাধীনতা হারাবে বাংলাদেশ সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) কর্তৃপক্ষ।  এছাড়া পিপিপি বোর্ড অব গভর্নরসের ক্ষমতা খর্ব করে প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগের ক্ষমতা সরকারের হাতে ন্যস্ত হবে।

বিদ্যমান আইনের ধারা ৪ এর উপ-ধারা (৩) এ আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ, ও কার্যাবলী সম্পাদনের ক্ষেত্রে পিপিপি কর্তৃপক্ষ ‘নিরপেক্ষ ও স্বাধীন’ হবে বলা রয়েছে। প্রস্তাবিত সংশোধনীতে স্বাধীন শব্দটি বিলুপ্ত করার কথা বলা হয়েছে। 

বিলে বিদ্যমান পিপিপি সম্পর্কিত নীতিমালা, প্রবিধি, নির্দেশনা প্রণয়ন ও অনুমোদনের সাথে নতুন করে গাইডলাইন ও কার্যপ্রণালী প্রণয়ন করার বিধান যুক্ত হচ্ছে। সেখানে বলা হয়েছে, পিপিপি কর্তৃপক্ষের চেয়ারম্যান তার কার্যক্রমের জন্য সরাসরি বোর্ড অব গভর্নরসের কাছে দায়ী থাকবেন।

বিদ্যমান আইনে পিপিপি কর্তৃপক্ষের নির্বাহী কর্মকর্তা নিয়োগের ক্ষমতা বোর্ড অব গভর্নরসের হাতে রয়েছে। সংশোধিত আইনে এই ক্ষমতা সরকারের হাতে রাখার প্রস্তাব করা হয়েছে।

বিদ্যমান আইনের সাংগঠনিক কাঠামো অনুমোদনের ক্ষমতা বোর্ড অব গভর্নরসের হাতে রয়েছে। এটিও পরিবর্তন করে সরকারের হাতে দেওয়ার কথা বলা হয়েছে বিলে।

আরও পড়ুন: জনস্বার্থে ধর্মঘট নিষিদ্ধের ক্ষমতা পেতে যাচ্ছে সরকার

বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কিত এক বিবৃতিতে মন্ত্রী বলেন, পিপিপি কর্তৃপক্ষের  কার্যক্রম পরিচালনার জন্য আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ ও কার্যাবলী সম্পাদনের ক্ষেত্রে পিপিপি কর্তৃপক্ষ ‘স্বাধীন’ হওয়ার বিষয়টি বাদ দেওয়া, বোর্ড অব গভর্নরসের সভার সংখ্যা পুনঃনির্ধারণ, গাইডলাইনের পাশাপাশি কার্যপ্রণালী প্রণয়ন অন্তর্ভুক্তকরণ, প্রধান নির্বাহী কর্মকর্তার নিযুক্তি ও চাকরির শর্তাবলী বোর্ড অব গভর্নরসের পরিবর্তে সরকার কর্তৃক স্থিরীকৃত হওয়া, চুক্তি স্বাক্ষরের পর সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠান কর্তৃক প্রকল্প কোম্পানিকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া, আইনের ব্যাখ্যা দেওয়ার বিষয়টি বোর্ড অব গভর্নরসের পরিবর্তে সরকারের ওপর ন্যস্ত করা ও প্রবিধান প্রণয়নে সরকারের পুর্বানুমোদন গ্রহণের জন্য আইনটি সংশোধেনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে।


একাত্তর/জো

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘আমি ফিরে এসেছি মানুষের কাছে, মানুষের জন্য এবং বাংলাদেশের জন্য কাজ করতে। জীবনের শেষ দিনগুলো যেন মানুষের জন্য কাজ করতে...
খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেছেন, বর্তমানে দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই। সরকারি খাদ্য গুদামগুলোতে নির্ধারিত নিরাপত্তা মজুদের তুলনায় বেশি পরিমাণে খাদ্যশস্য মজুদ রয়েছে।
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব অ্যান্ডা ফিলিপের নেতৃত্বাধীন এক প্রতিনিধিদল।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর