আসনের তুলনায় কমিটিতে বেশি সদস্য পেয়েছে বিরোধীদল: চিফ হুইপ

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ পিএম

সংবিধান সংশোধন কমিটিতে যোগ দিতে বিরোধীদলকে আবারও আহ্বান জানিয়েছে সরকার। একইসঙ্গে, গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটিতে বিরোধীদলের আসনসংখ্যার তুলনায় বেশি সদস্য রাখা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

চিফ হুইপ বলেন, বিরোধীদলের প্রাপ্ত আসনের তুলনায় সংসদীয় স্থায়ী কমিটিগুলোতে তাদের বেশি সদস্য দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়-সংক্রান্ত কমিটিগুলোতে বিরোধীদলের তিনজন করে সদস্য রাখা হয়েছে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে তৃতীয় অধিবেশনের সার্বিক কার্যক্রম তুলে ধরেন চিফ হুইপ। তিনি জানান, অধিবেশনে ছয়টি বিল উত্থাপন ও পাস হয়েছে। পাশাপাশি সংবিধানের ৬৮ বিধিতে দুটি আলোচনাসহ অধিবেশনের বিভিন্ন কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন তিনি।

এ সময় হেবা ও গুমবিরোধী আইনের বিরোধিতা করায় বিরোধীদলের সমালোচনা করেন নূরুল ইসলাম।

পাশাপাশি পতিত আওয়ামী লীগ সরকারের সময়ে করা বেশ কিছু বিতর্কিত চুক্তির বিষয়েও কথা বলেন তিনি। সমালোচনা করেন প্রতিবেশী দেশেরও।

পরে সংবিধান সংশোধন কমিটিতে যোগ দিতে বিরোধীদলকে আবারও আহ্বান জানান জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম।

আরবিএস
জাতীয় সংসদের অধিবেশন চলাকালে কয়েকটি মন্ত্রণালয় ও বিভাগের সংসদ বিষয়ক কার্যক্রম পরিচালনার দায়িত্ব পুনর্বণ্টন করেছে সরকার।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে নতুন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) প্রতিষ্ঠার লক্ষ্যে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ আজ জাতীয় সংসদে পাস হয়েছে।
অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক চোরাকারবারিদের বিরুদ্ধে মানিলন্ডারিং অভিযান জোরদার করা হবে। আগামী পাঁচ বছরের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে দেশের বিমানবন্দরসমূহ, নৌবন্দর মোংলা এবং বাস টার্মিনালগুলোতে...
ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬-এর ১৮(ক) ধারা বাতিলের লক্ষ্যে আনা ‘ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬’ আজ জাতীয় সংসদে পাস হয়েছে।
ইয়েমেনের কৌশলগত গুরুত্বপূর্ণ উপকূলীয় শহর মোখা হুথিদের দখলে যাওয়ার পর তাদের বিরুদ্ধে সরাসরি সামরিক হামলা চালানোর জন্য সৌদি আরবের করা অনুরোধ প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র।
ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখার দখল নিয়েছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। লোহিত সাগরের তীরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই শহরের নিয়ন্ত্রণ নেওয়ার মধ্য দিয়ে দেশটির পশ্চিম উপকূলে নিজেদের অবস্থান আরও...
২০২৭ সালের পবিত্র হজের নিবন্ধন কার্যক্রম চলছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন করতে হবে।
মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় থাকায় দেশের আটটি বিভাগেই আগামী পাঁচদিন দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর