কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আরসা সন্ত্রাসীদের অস্ত্র সরবরাহকারী তিন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৫।
বৃহস্পতিবার সকালে চকরিয়া উপজেলার বড় বেওলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় তিনটি একনলা বন্দুক, একটি দুইনলা বন্দুক, নগদ টাকা ও চারটি মোবাইল ফোন।
জানা গেছে, আটক ব্যক্তিরা হলেন মোক্তার আহমদ, আব্দুর রহিম ও এনামুল হক।
আরও পড়ুন: মোংলায় সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
বিকেলে র্যাব-১৫ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন জানান, দীর্ঘদিন ক্যাম্পে আরসার কাছে অস্ত্র সরবরাহ করে আসছিল ওই তিনজন। অস্ত্র ব্যবসার পাশাপাশি মহেশখালী ও চকরিয়া থেকে অস্ত্র নিয়ে ক্যাম্পে সরবরাহ করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তারা।
একাত্তর/এসজে
