শ্বাসরুদ্ধকর লড়াইয়ে সিরিজ জিতল নিউজিল্যান্ড

আপডেট : ০৮ এপ্রিল ২০২৩, ০৩:০৩ পিএম

ঘরের মাঠে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কার কাছে সুপার ওভারে নাটকীয়তার পর হেরে গিয়েছিল নিউজিল্যান্ড। এরপর দ্বিতীয় ম্যাচে কিউইরা দাপট দেখিয়ে জয় তুলে নিলে শেষ ম্যাচটা হয়ে দাঁড়িয়েছিল অলিখিত ফাইনাল। তবে সিরিজ নির্ধারণী ম্যাচে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে শেষ হাসিটা হাসল টম ল্যাথামের দল।

শনিবার (৮ এপ্রিল) কুইন্সটাউনের জন ডেভিস ওভাল স্টেডিয়ামে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় শ্রীলঙ্কা। কোনো উইকেট না হারিয়ে পাওয়ারপ্লেতে ৪৮ রান করে সফরকারীরা। তবে ২৫ বলে ২৫ রান করে ওপেনার পাথুম নিসাঙ্কা ফিরলে প্রথম সাফল্যের দেখা পায় কিউইরা।

দ্বিতীয় উইকেটে কুশল মেন্ডিস এবং কুশল পেরেরা বেশ দারুণ জুটি গড়েন। তাদের ৪৬ রানের ঝোড়ো জুটিতে দলের সংগ্রহ একশো ছাড়িয়ে বড় সংগ্রহের পথে এগিয়ে যায়। তবে ৪৮ বলে ৬ চার ও ৪ ছক্কায় ৭৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন মেন্ডিস। এরপর ব্যক্তিগত ৩৩ রান করে পেরেরা ফিরলে রানের গতি কিছুটা কমে যায়।

এরপর ধনঞ্জয়া ডি সিলভার ব্যাট থেকে আসে ২০ রান। শেষদিকে অধিনায়ক দাসুন শানাকার ১৫ রানে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮২ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় সফরকারীরা। বোলিংয়ে বেন লিস্টার ২ টি এবং মিলনে ও সোদি নেন ১টি করে উইকেট।

১৮৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় নিউজিল্যান্ডও। পাওয়ারপ্লের ৬ ওভারে একট উইকেট হারালেও ৫৮ রান করেন স্বাগতিকরা। দ্বিতীয় উইকেট জুটিতে টম লাথাম এবং টিম সাইফার্ট মিলে ঝড়ের গতিতে রান তুলেন। তবে ২৩ বলে ৩১ রান করে বিদায় নেন ল্যাথাম। এতে দুজনের ৮৪ রানের জুটিও ভেঙে যায়।

এরপর শেষ চার ওভারে নিউজিল্যান্ডের প্রয়োজন ছিল ২৯ রান, হাতে ৮ ছিল উইকেট। কিন্তু ৮৮ রানের অনবদ্য ইনিংস খেলে সাইফার্টের বিদায়ের পর খানিকটা চাপে পড়ে যায় নিউজিল্যান্ড। ফলে শেষ ওভারে জয়ের লক্ষ্য দাঁড়ায় দশ রান। এমন সমীকরণ নিয়ে প্রথম বলেই ছক্কা খেয়ে বসেন লাহিরু কুমারা।

তবে ৬ খাওয়ার পরেও ঘুরে দাঁড়ান তিনি। পরের তিন বলে টানা তিন উইকেট নিয়ে লড়াইও জমিয়ে তোলে লঙ্কানরা। তবে কিছুটা কঠিন পরিস্থিতিতে পড়লেও এক বল হাতে রেখে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন রাচিন রবীন্দ্র এবং অ্যাডাম মিলনে।

নিউজিল্যান্ডকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে ৯২ বছরের খরা কাটিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম ঐতিহাসিক জয় তুলে নিয়েছে মিশর। কিন্তু মাঠের সেই রাজকীয় উৎসবের রেশ কাটতে না কাটতেই মাঠের বাইরে এক বড়সড় ধাক্কা খেল...
মোহাম্মদ সালাহর নেতৃত্বে ইতিহাস গড়লো মিশর। নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের মঞ্চে প্রথম জয়ের স্বাদ নেওয়ার পাশাপাশি শেষ ষোলোয় ওঠার স্বপ্নও জিইয়ে রাখলো আফ্রিকার প্রতিনিধিরা। 
ফুটবল বিশ্বকাপের জি-গ্রুপের লড়াইয়ে এবার মুখোমুখি হচ্ছে মিশর ও নিউজিল্যান্ড। দুই দলের সামনেই ইতিহাস গড়ার সুবর্ণ সুযোগ। বিশ্বকাপের ইতিহাসে এখনও পর্যন্ত কোনো জয়ের মুখ দেখেনি কেউই, তাই ভ্যাঙ্কুবারের এই...
মাঠের লড়াইয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২-২ গোলে ড্র করে যখন গ্যালারির ৭০ হাজার দর্শককে উন্মাদনায় ভাসিয়েছে ইরান, ঠিক তখনই মাঠের বাইরের এক চরম নোংরা ও বৈষম্যমূলক রাজনীতির শিকার হলো ‘টিম মেল্লি’।...
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন।
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের সব স্কুল-কলেজ আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) বন্ধ থাকবে। এদিন কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে দেয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে তীব্র হুংকার ছাড়ার পাশাপাশি এক চরম সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়ে থাকার কথা ব্যক্ত...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলাদাভাবে সাইডলাইন বৈঠক করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে ও মালদ্বীপের ভাইস...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর