ঈদে পদ্মা সেতু ছাড়া সব জায়গায় চলবে বাইক

আপডেট : ০৯ এপ্রিল ২০২৩, ০৮:৫৭ পিএম

এবারের ঈদে মহাসড়কে মোটরসাইকেল চলাচলে কোন বিধিনিষেধ থাকছে না। বাধা নেই। তবে, যথারীতি পদ্মা সেতু দিয়ে চলাচল করতে দেয়া হবে না কোন মোটরসাইকেল। ফেরি দিয়ে পদ্মা নদী পার হবেন বাইকার ও আরোহীরা।

এঠাড়া ঈদের আগের তিন দিন সড়কে পণ্যবাহী যান চলাচল বন্ধ থাকবে। ঈদের আগে পাঁচ দিন এবং পরে সাত দিন ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে। ঈদযাত্রার ভোগান্তি কমাতে পোশাক কারখানা পর্যায়ক্রমে ছুটির পরামর্শও দেয়া হয়েছে।

দুর্ঘটনার ঝুঁকি বিবেচনায় গেলো বছর থেকেই ঈদযাত্রায় মহাসড়কে বন্ধ আছে মোটরসাইকেল চলাচল। যা নিয়ে দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছিলেন চালকরা। অবশেষে, ঈদের সময় মহাসড়কে মোটরসাইকেল চলার অনুমতি দিয়েছে সরকার।

রোববার (৯ এপ্রিল) রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ে ঈদযাত্রার প্রস্তুতি নিয়ে এক সভা শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতু ছাড়া সব জায়গায় মোটরসাইকেল চলবে। মোটরসাইকেল ফেরি দিয়ে পদ্মা নদী পার হবে।

তিনি বলেন, অন্য রুটে মোটরসাইকেলের জন্য আলাদা টোল প্লাজা করার নির্দেশনা দেয়া হয়েছে। মোটরসাইকেলের জন্য আমরা আলাদা লেইন রেখেছি। মোটরসাইকেল পার্শ্ব রাস্তায় টোল দিয়ে যাবে, সেখানে তেমন কোনো সমস্যা হবে না।

পণ্যবাহী যান চলাচলের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, আগে ঈদের আগে তিন দিন ও পরে চার দিন পণ্যবাহী যান চলাচল বন্ধ থাকতো। কিন্তু বাস্তবে ঈদের পর দিন থেকেই চলাচল শুরু হয়ে যায়। তাই এবার শুধু ঈদের আগের তিন দিন সড়কে পণ্যবাহী যান চলাচল বন্ধ থাকবে।

তিনি আরও জানান, ওবায়দুল কাদের বলেন, ঈদের আগে পাঁচ দিন এবং পরে সাত দিন ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে। যানজট নিরসনে এলেঙ্গা থেকে সিরাজগঞ্জ, বগুড়া উত্তরাঞ্চলের রাস্তাটি যেন সচল থাকে। গাজীপুর প্রথম অগ্রাধিকার।

নবীনগর ও চন্দ্রার যানজটের অভিজ্ঞতা তুলে ধরে সেতুমন্ত্রী বলেন, সেখানে রাত পার হয়ে ভোর হয়ে যায়। সড়কে আনফিট গাড়ি থাকে। চালক অতিরিক্ত গাড়ি চালিয়ে ঘুমিয়ে পড়ে। এভাবেই সময় নষ্ট হয়। সবচেয়ে বড় ঘাটতি শৃঙ্খলার। সড়কে সেটা কার্যকর হয়নি।

তিনি বলেন, আমরা অনেকেই আইন মানি না। ঈদের সময় আমাদের অনেক ভিআইপি রাস্তার রং সাইডে চলাচল করে। একটু জটলা দেখলেই রং সাইডে যায়। এখন ভিআইপি যদি আইন না মানেন, তবে আর সাধারণ মানুষের দোষ কী? প্রথমে ভিআইপিদের আইন মানতে হবে।

সড়ক পরিবহনমন্ত্রী খেদের সঙ্গে বলেন, যতই আলাপ আলোচনা করেন, সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে গর্ববোধ করেন- সড়ক যোগাযোগে আমরা বৈপ্লবিক পরিবর্তন এনেছি। একটা জায়গায় ঘাটতি আছে, সেটা শৃঙ্খলাজনিত ঘাটতি। 

তিনি বলেন, সড়কে কার্যকর করতে পারিনি, পরিবহনেও পারিনি। এখন শৃঙ্খলা কীভাবে ফিরিয়ে আনব সেটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা অনেকেই কথা দিয়ে কথা রাখি না। আজকে এই বৈঠকে যে যা বলেছেন সেই কথাগুলো প্রতিপালন করলে অনেক কাজ হয়ে যাবে।

ভিআইপিদের আইন মানার পাশাপাশি রাজনৈতিক প্রভাবভুক্ত থেকে বাইক আরোহীদেরকেও আইনের আওতায় আনতে পুলিশ প্রশাসনকে নির্দেশ দেন ওবায়দুল কাদের।

সভায় সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব এনায়েত উল্লাহ দাবি করেন সড়কে ভোগান্তি কমাতে পোশাক কারখানাগুলোতে ধাপে ধাপে ছুটি দেয়ার। দাবি ওঠে সড়কে চাঁদাবাজি বন্ধের।র। সে সঙ্গে পদ্মাসেতু টোল প্লাজায় দীর্ঘজট এড়াতে কাউন্টার সংখ্যা বাড়ানো নিয়ে কথা হয়েছে।



একাত্তর/এসি

পদ্মা সেতুর পিলারের কাছ থেকে মাটি অপসারণকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমসহ বিভিন্ন মহলে তৈরি হওয়া বিতর্ক ও উদ্বেগকে পুরোপুরি নাকচ করে দিয়েছেন সড়ক পরিবহন, সেতু, নৌপরিবহন ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।...
প্রধানমন্ত্রী তারেক রহমান জবাবদিহিতার নতুন সংস্কৃতি তৈরি করতে চান বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন। 
দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) দেশজুড়ে পালিত হবে পবিত্র ঈদুল আজহা। 
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর