প্রধানমন্ত্রীর উপহার ট্যাব পেলো ৩৯০ শিক্ষার্থী

আপডেট : ০৯ এপ্রিল ২০২৩, ০৭:২৯ পিএম

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নীলফামারী সদর উপজেলার ৬৫টি মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ৩৯০ জন শিক্ষার্থীর মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব বিতরণ করা হয়েছে।

রোববার (৯ এপ্রিল) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ট্যাব বিতরণ করেন নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। অনুষ্ঠানের আয়োজন করে সদর উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়।

এসময় তিনি শিক্ষার্থীদের বলেন, তোমাদের প্রতিভার বিকাশ নিজেকে ঘটাতে হবে। বাবা-মায়ের ইচ্ছায় চিকিৎসক, প্রকৌশলী হতে হবে এমনটা নয়। যেটা মন থেকে ভালো লাগে সেটাই করবে। 

অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের দায়িত্ব হচ্ছে সন্তানদের ভেতরের শক্তিকে আবিষ্কার করতে সাহায্য করা।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন, জেলা পরিসংখ্যানের উপ-পরিচালক মো. আতাউর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তী, শান্তনা চক্রবর্তী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী শাহরিয়ার প্রমুখ।

আরও পড়ুন: বিচারপ্রার্থীদের জন্য ৬৪ জেলায় তৈরি হচ্ছে বিশ্রামাগার

এসময় ইউএনও জেসমিন নাহার জানান, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জনশুমারি ও গৃহগণনা-২০২১ প্রকল্পের ওই ট্যাবগুলো নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের ব্যবহারের জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বিতরণ হলো। 


একাত্তর/এসি

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
নীলফামারীতেনির্মাণাধীন বিদ্যুৎ লাইনে কাজ করার সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) দুপুরে জেলার কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের পাকারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভারী বৃষ্টিপাত ও ভারত থেকে নেমে আসা উজানের পাহাড়ি ঢল কমায় নীলফামারীতে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তা নদীর পানি।
তিস্তা নদীর দীর্ঘদিনের সমস্যা সমাধান ও উত্তরাঞ্চলের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী...
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর