ডুবো গাছে ধাক্কা লেগে সরকারি চালবোঝাই ট্রলারডুবি

আপডেট : ১২ এপ্রিল ২০২৩, ০৭:৪১ পিএম

রাঙ্গামাটির বাঘাইছড়ির কাচালং নদীতে ডুবো গাছের গুড়ির সাথে ধাক্কা লেগে সরকারি ১০ টন ৩৭ কেজি চালবোঝাই একটি ট্রলার ডুবে গেছে। 

বুধবার দুপুরে উপজেলার দুরছড়ি খাদ্য গোডাউন থেকে আমতলী নেয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আক্তার জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্র পরিবারের মাঝে বিতরণের ভিজিএফ কর্মসূচীর অংশ হিসেবে এসব চাল ছাড় করা হয়েছিল। উপজেলার দুরছড়ি খাদ্য গোডাউন থেকে ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান চালগুলো উত্তোলন করে আমতলী নেয়ার পথে দুপুর আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে। 

আরও পড়ুন: গাজীপুরে নারীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

এতে সব চাউল ভিজে নষ্ট হয়ে গেছে এবং স্থানীয়দের সহায়তায় চাল উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান ইউএনও। 


একাত্তর/জো

গভীর সাগরে মাছ ধরতে গিয়ে ঝোড়ো হাওয়া ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে পটুয়াখালীর রাঙ্গাবালীর ১০ জেলেসহ একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। দুর্ঘটনার পরপরই সাত জেলেকে জীবিত উদ্ধার করা হয়। তবে...
রাঙ্গামাটির লংগদুতে কাপ্তাই হ্রদে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া নৌকার যাত্রী মো. সালামের (২৮) ভাসমান মরদেহ দীর্ঘ ১৬ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিজের প্রাণ বাজি রেখে আট...
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বিপৎসীমার কাছাকাছি পৌঁছানোয় কাপ্তাই কর্ণফুলী পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে রেকর্ড বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। বর্তমানে...
মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর