সোনারগাঁয়ে শুরু তিনদিনের বউ মেলা

আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, ০৪:০৪ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জয়রামপুরে শুরু হয়েছে তিনদিনের বউ মেলা। মেলায় আসতে শুরু করেছেন দর্শনার্থীরা।  

সনাতন ধর্মের অনুসারীরা শত বছর ধরে বংশ পরম্পরায় এ মেলার আয়োজন করে আসছে। জয়রামপুর গ্রামের শতবর্ষী বটগাছকে ঘিরে ঐতিহ্যবাহী বউ মেলা শুরু হয়েছে শনিবার থেকে। বর্ষপঞ্জি অনুযায়ী, বৈশাখের প্রথম দিন এ পূজা করে থাকেন তারা।

বউ মেলায় নববধূ থেকে শুরু করে নানা বয়সী গৃহবধূরা অংশ গ্রহণ করেন। বটবৃক্ষের তলায় স্বামী-সন্তানদের মঙ্গল কামনায় পূজা অর্চনা দিয়ে আসছেন তারা। তাই এ মেলার নাম দেওয়া হয়েছে বউ মেলা। 

নারীরা পূজায় বসে আরাধনা করেন। পূজায় অংশ নেওয়াদের ধারণা এখানে আরাধনা করলে ‘স্বামী সংসারের বাঁধন অটুট থাকবে এবং স্বামী সন্তানদের নিয়ে সুখ শান্তিতে সংসারে বসবাস করতে পারবে’। 

বউ মেলায় অংশগ্রহণকারীদের অধিকাংশই নারী। পুরুষরাও আসেন, তবে তারা সংখ্যায় কম।

অংশগ্রহণকারীদের সঙ্গে কথা বলে জানা যায়, স্বামীর সোহাগিনী বউ হতেই হিন্দু নারীরা ছুটে আসেন এ পূজায়। ঝুড়ি ভরা বৈশাখী ফলের ভোগ আনা হয়। কবুতর ওড়ানো হয় গাছ দেবতার উদ্দেশ্যে। দেবীর নামে বলি দেয়া পাঁঠা। 

সরেজমিনে দেখা যায়, স্থানীয় বিভিন্ন গ্রাম থেকে হিন্দু ধর্মাবলম্বী নারীরা ঝুড়িতে মৌসুমি ফল, কবুতর ও দেবীর নামে উৎসর্গ করার জন্য পাঁঠা নিয়ে বটগাছের নিচে জড়ো হয়ে পূজা অর্চনা করছেন। বৃক্ষতলে মৌসুমি ফলের স্তূপ জমে উঠেছে। নারীরা মৌসুমি ফল নিয়ে লাইন ধরে বটগাছ তলায় ভোগ দিচ্ছেন।

image


বটগাছটি সিদ্ধেশ্বরী কালীতলা নামে পরিচিত। কিন্তু এলাকায় এটাকে বলা হয় বউ তলা। মেলার সময় অসংখ্য নারীর পদচারণায় মুখরিত হয়ে ওঠা এই এলাকা। 

পূজা অর্চনা শেষে ভক্তদের মধ্যে প্রসাদ হিসেবে ফলগুলো বিতরণ করা হয়। পূজার পরপরই শুরু হয় তিন দিনব্যাপী বউ মেলা।

বউ মেলায় পূজা দিতে আসা মনিকা রানী দাস বলেন, পাঁচ বছর এই এলাকায় আমার বিয়ে হয়েছে। বিয়ের পর থেকে আমি এখানে পূজা দিয়ে আসছি। আমরা সিদ্ধেশ্বরী কালী দেবী হিসেবে এ বৃক্ষকে পূজা দেয়। 

আরও পড়ুন: টিফিনের টাকা বাঁচিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের পোশাক বিতরণ

প্রথা অনুযায়ী মাটি নিয়ে বটবৃক্ষের গোড়ায় বিভিন্ন বয়সী নারীরা। মাটির সঙ্গে একটি করে কড়ি দিতে হয় বৃক্ষ দেবতাকে। এতে মনোবাঞ্ছা পূর্ণ হয়। পরিবারে যত জন সদস্য রয়েছেন বৃক্ষ দেবতাকে ততবারই মাটির সঙ্গে কড়ি দিতে হয়।

সিদ্ধেশ্বরী বটতলায় কালী পূজার আয়োজক নিলোৎপল রায় বলেন, প্রায় শত বছর ধরে সিদ্ধেশ্বরী কালী মায়ের পূজা করা হয়। এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজন সার্বজনীন ভাবে এ মেলার আয়োজন করেন। এ পূজায় দেশবাসী ও এলাকার মানুষের শান্তি ও মঙ্গল কামনায় প্রার্থনা করা হয়।


একাত্তর/আরবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে আলাদা দুটি ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এক জাপান প্রবাসীর পরিবার...
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস। 
নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে আত্মসাৎ হওয়া মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭১৬ কার্টন  সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ এবং এ...
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর