চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যুবকের গুলিবিদ্ধ মরদেহ

আপডেট : ২৩ এপ্রিল ২০২৩, ১০:১৬ এএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকা থেকে সাদিকুর রহমান সাধু (৩২) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২৩ এপ্রিল) ভোরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বিজিবির সহায়তায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।

স্থানীয়দের ধারণা, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ঐ ব্যক্তি মারা গেছেন। তবে বিজিবি বলছে স্থানীয় কোনো কারণে তিনি মারা গেছেন।

মৃত তৈয়মুর রহমানের ছেলে সাদিকুর রহমান শাহবাজপুর ইউনিয়নের উপরচাকপাড়া গ্রামের একজন গরু ব্যবসায়ী।

সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য মনিরুল ইসলাম জানান, সকালে কৃষকরা ক্ষেতে কাজে যাবার সময় লাশটি পড়ে থাকতে দেখে তাকে খবর দিলে তিনি এর সত্যতা পান।

আরও পড়ুন: নেত্রকোনায় দুই বাইকের সংঘর্ষে তিন কিশোর নিহত 

স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরও জানান, ওপর চাকপাড়া গ্রামের সাদিকুর রাতের কোনো এক সময় ভারতে চোরাচালান করতে যাবার সময় বিএসএফ সদস্যদের গুলিতে গুলিবিদ্ধ হলে তার অনুসারীরা সীমান্ত থেকে নিয়ে পালিয়ে আসার চেষ্টা করে বলে বিভিন্ন মাধ্যমে জানা গেছে। নিহতের গলার নিচে গুলি লেগেছে বলে মনে হচ্ছে। এসময় তার মৃত্যু হলে তারা মরদেহটি ধানক্ষেতের পাশে ফেলে রেখে পালিয়ে যায়। বর্তমানে মরদেহটি সীমান্তের ১৮৩ নং মেইন পিলারের আওতাধীন এলাকায় পড়ে রয়েছে এবং বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে।

অন্যদিকে ৫৯ বিজিবি ব্যটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল গোলাম কিবরিয়া মরদেহ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্ত থেকে ফায়ারিং রেঞ্জের অনেক দূরে বাংলাদেশের অভ্যন্তরে ধান ক্ষেতে লাশটি পাওয়া গেছে। তবে এটি বিএসএফ রিলেটেড নয়। দেশের অভ্যন্তরীন ইস্যুতে কোনো কারণে সাদিকুর মারা গেছেন। যা তদন্ত করে পুলিশ এর রহস্য বের করবে।


একাত্তর/আরবিএস 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুরে অভিযান চালিয়ে এক কেজি ৮২৬ গ্রাম হেরোইনসহ মো. হানিফ (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)। 
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চাচাতো বোনের কোল থেকে ছিনিয়ে নেওয়া ১১ মাস বয়সী শিশু নাফিজ হোসেনকে অপহরণের ৩৬ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। তবে চোর বা কোনো অপরাধী চক্রের অর্থ বা পাচারের লোভে নয়—ঘটনার...
ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে প্রাইভেটকার পার্কিংকে কেন্দ্র করে এক পথচারীকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ার ঘটনায় হামিদুল গাজী (৪২) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে ১০টি ককটেলসহ বিপুল পরিমাণ গান পাউডার ও বারুদ উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)। 
হবিগঞ্জে ‘জিন দিয়ে মেরে ফেলার ভয়’ দেখিয়ে সপ্তম শ্রেণির এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
দেশে দিন দিন বেড়েই চলেছে ডেঙ্গুর তাণ্ডব। প্রাণঘাতী এই এডিস মশাবাহিত জ্বরে আক্রান্ত হয়ে প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল, নতুন করে হাসপাতালে ভর্তি হচ্ছেন হাজারো মানুষ। ডেঙ্গুর প্রকোপ মারাত্মক রূপ...
দেশের আবাসন খাতের উন্নয়ন এবং সাধারণ মানুষের জন্য গৃহঋণ সহজীকরণের যাত্রায় সাফল্যের ৩০ বছর পূর্ণ করেছে শীর্ষস্থানীয় গৃহঋণদানকারী প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি।
সৌদি আরবে দক্ষ ও সুশিক্ষিত জনশক্তি রপ্তানির পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামো খাতের অফুরন্ত সুযোগ ও সম্ভাবনা কাজে লাগাতে দেশীয় ব্যবসায়ী ও উদ্যোক্তাদের প্রতি আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর