ঈদে বাইকের গতিতে দুর্গতি, রাজবাড়ীতে আহত পাঁচ

আপডেট : ২৩ এপ্রিল ২০২৩, ০৯:২১ পিএম

রাজবাড়ীতে আলাদা দুটি মোটরসাইকেল দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে পাঁচ জন। তাদের মধ্যে গুরুতর তিন জনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (২৩ এপ্রিল) বিকেলে শ্রীপুর এলাকায় ও সন্ধ্যায় গোয়ালন্দ মোড়ের কদমতলায় এ সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।

আহতরা হলেন, রাজবাড়ী সদর উপজেলার গঙ্গাপ্রসাদপুর এলাকার নাজির ইসলামের ছেলে রাহুল, উদয়পুর এলাকার দাড়াজ আলীর ছেলে রশিদ মোল্লা, কোলার হাট এলাকার আয়ুব খানের ছেলে জিহাদ খান, একই এলাকার হাতেম আলীর ছেলে আমজাদ ও বড়লক্ষিপুর এলাকার আক্তার সর্দারের ছেলে সজল।

তাদের মধ্য থেকে রাহুল, রশিদ মোল্লা ও জিহাদের অবস্থা গুরুতর।  

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজবাড়ীর টিম লিডার আব্দুর রহমান জানান, সন্ধ্যায় রাজবাড়ী জেলার গোয়ালন্দ মোড়ের কদমতলা এলাকায় দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ফায়ার সার্ভিস কর্মীরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত রাহুল,রশিদ ও জিহাদকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করে।

image


এর আগে বিকেলে শহরের শ্রীপুর এলাকায় দ্রুত গতির একটি মোটরসাইকেল কুকুরের সঙ্গে ধাক্কা খেয়ে আমজাদ ও সজল নামের আরও দুই যুবক আহত হয়ে সদর হাসপাতালে চিকিৎসা নেয়। 

আরও পড়ুন: জামালপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রসহ নিহত তিন

রাজবাড়ীর আহলাদিপুর হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) জিল্লুর রহমান জানান, ঈদকে সামনে রেখে সড়কে, মহাসড়কে টহল জোরদার করা হয়েছে। তারপরও কিছু উঠতি তরুণ বেপরোয়া মোটরসাইকেল চালিয়ে দুর্ঘটনাগুলো ঘটাচ্ছে। দুটি ঘটনাস্থলই পরিদর্শন করা হয়েছে। আহতদের চিকিৎসা চলছে। মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। বাকি আইনি প্রক্রিয়া চলমান আছে। 


একাত্তর/এসি

মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
দেশের আলাদা দুটি জেলায় সড়ক দুর্ঘটনায় মা ও শিশু সন্তানসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ও বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং শেরপুরের নকলায় এই সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।
২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সদ্য প্রকাশিত পুরুষদের র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের...
ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে সাংবাদিক মো. সাইদুর রহমানকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
ইংল্যান্ড ও লিভারপুলের কিংবদন্তি ফুটবলার কেভিন কিগান আর নেই। ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াই শেষে ৭৫ বছর বয়সে মারা গেছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা। সোমবার এক পারিবারিক বার্তার মাধ্যমে তাঁর...
যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর