রাষ্ট্রপতি নিয়োগে কিছুটা হতাশ বিএনপি: ফখরুল

আপডেট : ২৪ এপ্রিল ২০২৩, ০৯:২৪ পিএম

নতুন রাষ্ট্রপতি নিয়োগে বিএনপি কিছুটা হতাশ হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, যাকে কেউ চেনেনা, তাকে এই পদে আনাতে নির্বাচনের সঙ্কট নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তবে রাজনৈতিক পরিস্থিতিতে রাষ্ট্রপতির ভূমিকা খাটো করে দেখার কিছু নেই।  

ফখরুল বলেন, যে প্রক্রিয়ায় নতুন রাষ্ট্রপতিকে নিয়োগ দেওয়া হয়েছে, তাতে মনে হয়েছে তিনি সরকারপ্রধানের খুবই আস্থাভাজন। রাষ্ট্রপতি নিয়োগে সরকার চাইলে বিরোধীদের সঙ্গে কথা বলতে পারতো। তবে রাষ্ট্রপতি যেভাবে আসুক, তিনি রাষ্ট্রপতি। তার ভূমিকা দেখার বিষয়।

সোমবার (২৪ এপ্রিল) দুপুরে নতুন রাষ্ট্রপতির শপথ নিয়ে প্রতিক্রিয়া জানাতে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, নতুন রাষ্ট্রপতি দলীয় হবেন নাকি দেশের জন্য কাজ করবেন সেটা তার ওপর নির্ভর করবে। 

সরকার আবারও একতরফা নির্বাচন করতে চায় মন্তব্য করে ফখরুল বলেন, তত্ত্বাবধায়ক নিয়ে বিরোধী দলের সঙ্গে সরকার আলোচনা করতে চায়না। সরকার এককভাবে নির্বাচন করতে চায়, সে প্রস্তুতি নিয়েছে। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবেনা। 

বিএনপি মহাসচিব বলেন, রাষ্ট্রপতি সরকারের বাইরে গিয়ে নির্বাচন নিয়ে সংলাপ করতে পারবেন না। তাই রাজনৈতিক সঙ্কট মোকাবেলা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। 

এসময় সংঘাত এড়িয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় নেওয়ার আহবান জানিয়ে ফখরুল বলেন, রাজনৈতিক দলগুলোর শান্তিপূর্ণ সহবস্থানের জন্য একমাত্র পথ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। বর্তমান সরকারকে সঙ্কট সমাধানে উদ্যোগ নিতে হবে।

এসময় ক্ষমতাসীনদের সমালোচনা করে ফখরুল বলেন, তত্ত্বাবধায়কের প্রেসক্রিপশন তো আওয়ামী লীগের ছিলো, তারাই বাদ দিয়েছে। তত্ত্বাবধায়কের দাবিতে আন্দোলন চলছে, সামনে আরও বেগবান হবে। সরকারের আচরণের ওপরই নির্ভর করবে বিএনপির আন্দোলনের ধরণ। 

আরও পড়ুন: আবদুল হামিদের রাজসিক বিদায়, গণতান্ত্রিক ব্যবস্থায় দৃষ্টান্ত

এদিকে বিদায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদ প্রসঙ্গে তিনি বলেন, তার কাছেও কোনো প্রত্যাশা ছিলো না। তিনি খাঁটি আওয়ামী লীগ নেতা ছিলেন। তবে মানুষ হিসেবে খুবই ভালো। তবে তার দিক থেকে তিনি কতটা কী করতে পারতেন, সেটা সবারই জানা। 

বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা হবে বলেও জানান মির্জা ফখরুল। 


একাত্তর/এসি

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর