রূপপুরের মালামাল নিয়ে মোংলা বন্দরে রুশ জাহাজ

আপডেট : ২৫ এপ্রিল ২০২৩, ০৫:০৩ পিএম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারি মালামাল নিয়ে সরাসরি রাশিয়া থেকে ছেড়ে আসা রুশ পতাকাবাহী জাহাজ এমভি ইয়ামাল অরলান মোংলা বন্দরে ভিড়েছে। 

মঙ্গলবার দুপুর আড়াইটায় মেশিনারি পণ্য নিয়ে আসা এ জাহাজটি বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়ে। জেটিতে পণ্য খালাস শেষে তিনদিন পর এ জাহাজটির মোংলা বন্দর ত্যাগ করার কথা রয়েছে। 

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট কনভেয়ার শিপিং লাইন্সের খুলনার ম্যানেজার (অপারেশন) সাধন কুমার চক্রবর্তী জানান, গত ২৮ মার্চ রাশিয়ার নভোরোসিয়েস্ক বন্দর থেকে দুই হাজার ৫২২ মেট্রিকটন মেশিনারি পণ্য নিয়ে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে রুশ জাহাজটি। এরপর মঙ্গলবার মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়ে সেটি। দুপুর থেকেই জাহাজটি হতে এক হাজার ৩৬০ প্যাকেজে আসা মেশিনারি পণ্য খালাসের কাজ শুরু হয়। আপাতত খালাসকৃত পণ্য জেটিতে রাখা হচ্ছে। পণ্য খালাস শেষে শুক্রবার জাহাজটি রাশিয়ার উদ্দেশ্যে মোংলা বন্দর ছেড়ে যাবে। পণ্য খালাসের তিনদিন পর সড়কপথে এ সকল পণ্য বন্দর জেটি থেকে নেয়া হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। 

এর আগে, মার্কিন নিষেধাজ্ঞা ইস্যুতে রাশিয়া থেকে সরাসরি আসতে না পারায় ভারতে ট্রানজিট হয়ে মোংলা বন্দরে আসে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন ধরণের মালামালের কয়েকটি চালান।

আরও পড়ুন: নোয়াখালীতে ফেনসিডিল ও বিদেশী মদসহ কারবারি আটক

উল্লেখ্য, রাশিয়ার সাতটি জাহাজ কোম্পানির ৬৯টি জাহাজের ওপর নিষেধাজ্ঞা জারি করে মার্কিন যুক্তরাষ্ট্র। যার ফলে নিষেধাজ্ঞার বাহিরে থাকা জাহাজগুলো রাশিয়া থেকে রূপপুরের পণ্য নিয়ে সরাসরি মোংলা বন্দরে আসছে। আর নিষেধাজ্ঞার তালিকায় থাকা জাহাজগুলো রাশিয়া থেকে পণ্য নিয়ে ভারতের হলদিয়া বন্দরে খালাস করছে। পরে তা বাংলাদেশ-ভারত ট্রানজিট চুক্তির আওতায় সেখান থেকে আসছে মোংলা বন্দরে। 


একাত্তর/জো

মোংলা বন্দরে স্বাস্থ্য সতর্কতা জারি করেছে বন্দর কর্তৃপক্ষ। সম্প্রতি করোনার প্রকোপ বৃদ্ধিতে এর প্রতিরোধে সতর্কতামূলক বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে কর্তৃপক্ষ।
মোংলা বন্দরের পশুর নদীতে ডুবে যাওয়া কার্গো জাহাজ থেকে কয়লা তোলা শুরু হয়েছে। শনিবার দুপুর ১২টা থেকে এস্কেভেটর দিয়ে এই কয়লা অপসারণের কাজ শুরু করে মালিকপক্ষ।
মোংলা বন্দরের পশুর নদীতে কয়লা বোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে পশুর নদীর ডুবোচরে আটকে তলা ফেটে ৮০০ মেট্রিকটন কয়লা নিয়ে ডুবে যায় কার্গো জাহাজ এমভি প্রিন্স অব ঘষিয়াখালী।
পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট চালুর জন্য জ্বালানি ‘ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল’ বা ইউরেনিয়ামের শেষ চালানটি প্রকল্প এলাকায় পৌঁছেছে। এটি ছিল ইউরেনিয়ামের সপ্তম চালান। 
মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চটকদার রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর বিমান হামলায়...
ফুটবল ইতিহাসের মহাতারকা লিওনেল মেসিকে ছোটবেলায় মাত্র কয়েক বছর ট্রেনিং দিয়েই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁর শৈশবের কোচ এনরিকে ডোমিঙ্গুয়েজ। মাত্র ৪৫ বছর বয়সে কোচিং ছাড়ার পেছনে কোনো ক্ষোভ বা ব্যর্থতা...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর