নোয়াখালীতে ফেনসিডিল ও বিদেশী মদসহ কারবারি আটক

আপডেট : ২৫ এপ্রিল ২০২৩, ০৪:১১ পিএম

নোয়াখালীর চৌমুহনীতে ১২৩ বোতল ফেনসিডিল ও এক বোতল বিদেশী মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১। 

মঙ্গলবার দুপুরে আটককৃত মাদক কারবারিকে বেগমগঞ্জ মডেল থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। 

এর আগে, সোমবার রাতে তাকে চৌমুহনী পৌরসভার শরীফপুর এলাকা থেকে আটক করা হয়। 

আটককৃত মাদক কারবারি এনামুল হক লালন (৩৫) কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে বিভিন্ন ধরনের মাদক এনে চৌমুহনী এলাকায় বিক্রি করে আসছিলেন বলে জানায় র‍্যাব।  

র‌্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মাহমুদুল হাসান জানান, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে চৌমুহনী পৌরসভার শরীফপুর এলাকা থেকে মাদক কারবারি এনামুল হক লালনকে আটক করা হয়। এসময় তার নিকট থেকে ১২৩ বোতল ফেনসিডিল ও এক বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: ২৬ বছর পর হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

তিনি আরও জানান, আটককৃত মাদক কারবারি দীর্ঘদিন থেকে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে বিভিন্ন ধরনের মাদক এনে এলাকায় বিক্রি করে আসছিল বলে  প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। 


একাত্তর/জো 

মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নোয়াখালী সদর উপজেলার আলোচিত তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা ‘ট্রিপল মার্ডার’ মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত...
নোয়াখালীর সেনবাগে 'সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প' -এর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর