পাঁচ সিটির ভোট নিয়ে জোরেশোরে মাঠে নামছে আওয়ামী লীগ

আপডেট : ২৬ এপ্রিল ২০২৩, ১০:০৩ এএম

ঈদের আমেজ শেষ হবার পরই জোরেশোরে মাঠে নামবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। লক্ষ্য পাঁচ সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকা প্রার্থীদের বিজয় নিশ্চিত করা। 

পাশাপাশি সংগঠনকে তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায়ে শক্তিশালী করেই জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি এবং বিরোধী তৎপরতাও মোকাবেলা করতে চায় দলটি। 

ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতারা হুশিয়ারী দিয়ে বলছেন, বিএনপি যদি নির্বাচন বানচালের কোন ধরনের চেষ্টা করে, তাহলে তাদের সমুচিত জবাব দেয়া হবে। 

রমজানে সভা-সমাবেশের মতো রাজনৈতিক কর্মসূচি বাদ দিয়ে অসহায় ও দুঃস্থদের ইফতার বিতরণ করেছে আওয়ামী লীগ। একই কর্মসূচি পালন করেছে সহযোগী সব সংগঠনও।  

আরও পড়ুন: পাঁচ সিটি ভোটের চেয়ে বিএনপির কাছে যা বেশি গুরুত্বপূর্ণ

তবে রোজা ও ঈদ শেষে আবারো সভা সমাবেশ নিয়ে মাঠে নামছে ক্ষমতাসীন দল। জাতীয় নির্বাচনের আগে পাঁচটি সিটি নির্বাচনে বিজয়কে গুরুত্বপূর্ণ হিসেবে ধরছে ক্ষমতাসীনরা। 

পাশাপাশি সারাদেশে বাকি থাকা কমিটিগুলো পূর্ণাঙ্গ করা হবে। রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফেরার পর আবারো শুরু হবে দলীয় প্রধান শেখ হাসিনার জনসভা। 

সেই সাথে নির্বাচনের আগেই সংগঠন সাজাতে চায় আওয়ামী লীগ। দলটির জেষ্ঠ নেতা জাহাঙ্গীর কবীর নানক বলেন, সবাইকে একটি মোহনায় নিয়ে আসা হবে। দলের ভেতরে সংকট ও ভুল বোঝাবুঝি রয়েছে কেন্দ্রের পক্ষ থেকে সেসব সমাধান করার উদ্যেগ নেয়া হয়েছে। 

আওয়ামী লীগের আরেক জেষ্ঠ নেতা ফারুক খান বলেন, সবচেয়ে বেশি দরকার ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের কমিটিগুলো নিয়ে কাজ করা। কারণ, ভোটের সময় এসব কমিটিই কেন্দ্রে কেন্দ্রে ভোটের দায়িত্বে থাকবে। সেলক্ষ্য কেন্দ্র ও সহযোগী সংগঠনগুলোর কার্যক্রমও শুরু হয়ে গেছে। 

image

ঈদের পর বিএনপির আন্দোলনের হুমকিকে হালকাভাবে নিলেও, সরকার বিরোধী নানা মহলের তৎপরতার বিষয়ে সজাগ রয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। 

দলটির নেতারা মনে করছেন, এখন বিরোধীতা করলেও শেষ পর্যন্ত ভোটে আসবে বিএনপি। সুষ্ঠু  নির্বাচন করতে নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা দেবে আওয়ামী লীগ।

ফারুখ খান বলেন, যে কোন রাজনৈতিক দলকে নির্বাচন করতে হলে সংবিধান মেনে তা করতে হবে। বিএনপি যখন ৯৬ সালের নির্বাচন করতে আসে তখন বলেছিলো তত্ত্বাবধায়ক সরকার বলে কিছু নেই। সেই কথা মনে রেখে বিএনপির উচিৎ নির্বাচনে আসা। 

আর নানক হুশিয়ারী উচ্চারণ করে বলেন, যদি নির্বাচন বানচালের চেষ্টা হয় তাহলে সমুচিত জবাব দেয়া হবে। আর নির্বাচন বিমুখতার জন্য বিএনপির পরিণতি হবে জাসদের মতো।

আওয়ামী লীগের এই দুই নেতা আরও বলেন, তত্তাবধায়ক বা নিরপেক্ষ সরকারের দাবিতে কোন আলোচনা বা ছাড় না দেবার সিদ্ধান্ত আওয়ামী লীগের। 


একাত্তর/এআর


সরকার কোনো রাজনৈতিক দলের রাজনীতি জোর করে বন্ধ করতে চায় না, বরং আইনের মাধ্যমেই ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি...
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের দমাতে তৎকালীন সরকারের পক্ষ থেকে স্নাইপার রাইফেল ব্যবহার করা হয়েছিলো বলে প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এছাড়া...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাস্তায় নামলে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে আবারও প্রাসঙ্গিক করার চেষ্টা হচ্ছে। জনগণকে নিয়ে তা প্রতিহত করা হবে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর