বিএনপির সঙ্গে কথা বলার মতো কিছু নেই: হাসিনা

আপডেট : ০২ মে ২০২৩, ০৯:৩৯ পিএম

বিএনপি একজন সামরিক স্বৈরশাসকের তৈরি করা দল উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যে অবস্থায় তারা আছে, এখন আর ওদের সঙ্গে বসতে ইচ্ছে করে না। তাদের সঙ্গে বসলে যেন সেই পোড়া মানুষগুলোর পোড়া গন্ধটা আমি পাই।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ভয়েস অফ আমেরিকাকে ২৯ এপ্রিল দেয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। মঙ্গলবার ওই সাক্ষাৎকারটি প্রচার করা হয়।

আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের বিএনপির সঙ্গে বসার কোনো পরিকল্পনা আছে কিনা- এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বিএনপির সৃষ্টি করেছে একজন মিলিটারি ডিক্টেটর। যে ১৯৭৫ সালে আমার বাবা-মা, ভাই-বোনদের হত্যা করে, একজন রাষ্ট্রপতিকে হত্যা করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় এসেছে।

‘ক্ষমতায় বসে হ্যাঁ/না ভোটের একটা নাটক সাজালো, সেখানে ‘না’ ভোট না, ‘হ্যাঁ’ ভোটই হয়ে গেল সব।’

শেখ হাসিনা বলেন, যারা একাত্তর সালে গণহত্যা চালিয়েছে, নারীধর্ষণ করেছে, সাজাপ্রাপ্ত, যারা পাকিস্তানি পাসপোর্ট নিয়ে বাংলাদেশের নাগরিকত্ব ছেড়ে দিয়ে বাইরে চলে গেছে- জিয়াউর রহমান তাদের সবাইকে ফেরত নিয়ে এসেছিল। তাদের মন্ত্রিত্ব দিয়েছিল। ক্ষমতায় ছিল আমার বাবার হত্যাকারী এবং স্বাধীনতা বিরোধী যারা যুদ্ধাপরাধী। তারপরও শুধু দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আমি কিন্তু তাদের সঙ্গে আলোচনাও করেছি।

আওয়ামী লীগের সভাপতি বলেন, একে তো সাজাপ্রাপ্ত আসামি, তার ওপর আমার বাবা-মা, ভাই-বোনদের খুনি, যুদ্ধাপরাধী। তারপরও দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, দেশের গণতন্ত্রকে রক্ষার জন্য আমি অনেক উদারতা দেখিয়েছি। তবে এখন আর তাদের সঙ্গে কথা বলার মতো কিছু নেই। 

শেখ হাসিনা বলেন, বিএনপি তিন হাজার ৮০০ গাড়িতে আগুন দিয়েছিল, ২৯টা ট্রেনে তারা আগুন দিয়েছে। সিএনজি, লঞ্চ, ট্রাক সবখানে পেট্রোল জ্বালিয়ে আগুন দিয়েছে। মানুষকে পুড়িয়ে মারা এটাই নাকি তাদের আন্দোলন। যার ফলে তাদের অবস্থানটা আরও খারাপ।

‘৫০০ স্কুল তারা জ্বালিয়ে দিয়েছিল আগুন দিয়ে এবং ৭০টি সরকারি অফিস, ভূমি অফিস জ্বালিয়েছিলো।’

ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগকে দেয়া সাক্ষাৎকারে ডিজিটাল নিরাপত্তা আইন, রোহিঙ্গা ইস্যু, স্মার্ট বাংলাদেশসহ নানা বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইন শুধু বাংলাদেশেই না, এটা কিন্তু আমেরিকা-ইংল্যান্ডসহ পৃথিবীর সব দেশেই আছে। পৃথিবীর সব দেশে ডিজিটাল আইন যেভাবে আছে, আমাদের দেশে একইভাবে আছে। এখানে সাংবাদিকদের হয়রানির বিষয় নয়, যে অপরাধ করে তাকেই আইনের আওতায় আনা হয়।

image


ভয়েস অফ আমেরিকা’র বাংলা বিভাগকে দেওয়া ওই সাক্ষাৎকারে বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থা র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ওপর দেয়া যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়া রোহিঙ্গা ইস্যু, এবং স্মার্ট বাংলাদেশসহ নানা প্রসঙ্গ নিয়ে শেখ হাসিনা খোলামেলা আলোচনা করেন।

পদ্মা সেতুর কথিত দুর্নীতি নিয়ে বিশ্বব্যাংকের অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যকার সম্পর্কের টানাপড়েন ও তা অতিক্রম করে বিশ্বব্যাংকের সঙ্গে পঞ্চাশ বছরের অংশীদারিত্বের সম্পর্কের ভবিষ্যৎ নিয়েও কথা বলেন শেখ হাসিনা।

আরও পড়ুন: ‘তারেককে দেশে ফেরানো নির্ভর করছে যুক্তরাজ্যের ওপর’

সম্প্রতি বাংলাদেশের সব নাগরিকদের জন্য সার্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন করা হয়েছে। আগামী ১ জুলাই থেকে এই আইন চালু হচ্ছে। বর্তমানে ঐচ্ছিক হলেও ২০৩০ সালের মধ্যে এটি সব নাগরিকের জন্য বাধ্যতামূলক করে পূর্ণাঙ্গ বাস্তবায়ন করার লক্ষ্য বাংলাদেশ সরকারের। এ বিষয় নিয়েও সাক্ষাৎকারে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারের পরিকল্পনা তুলে ধরেন।


একাত্তর/আরএ

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর