ক্রেমলিনে ড্রোন হামলার মূল পরিকল্পনাকারী যুক্তরাষ্ট্র: রাশিয়া

আপডেট : ০৫ মে ২০২৩, ০২:০৯ পিএম

ক্রেমলিনে ড্রোন হামলার মূল পরিকল্পনার জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছে রাশিয়া। তবে, ওয়াশিংটন মস্কোর এ অভিযোগ অস্বীকার করেছে।

মস্কো জানায়, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হামলার পরদিন শুক্রবার ক্রেমলিন থেকে তার কাজ করেন। এ হামলা তাকে হত্যার ইউক্রেনীয় একটি প্রচেষ্টা হিসেবে মনে করা হচ্ছে। খবর এএফপির।

ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘এই ধরনের হামলার সিদ্ধান্ত কিয়েভে নয়, ওয়াশিংটনে নেওয়া হয়।’

তিনি আরো বলেন, ‘কিয়েভকে যা করতে বলা হয় তারা সেটিই করে থাকে। ওয়াশিংটনের স্পষ্টভাবে বোঝা উচিত যে আমরা এটা জানি।’

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ হামলার দায় অস্বীকার করে বলেছেন, ‘আমরা মস্কো বা পুতিনকে আক্রমণ করিনি।’

এদিকে যুক্তরাষ্ট্র এমন হামলার সাথে তাদের দেশের জড়িত থাকার কথা অস্বীকার করেছে।

আরও পড়ুন: তুরস্কে মারামারিতে জড়ালেন রুশ-ইউক্রেন প্রতিনিধি

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি এমএসএনবিসি’তে বলেন, ‘এ ব্যাপারে পেসকভ একেবারে সম্পূর্ণভাবে মিথ্যাচার করছেন।’


একাত্তর/আরএ

রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই একে অপরের জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে সম্মত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া...
হোয়াইট হাউসের জনপ্রিয় প্রেস সেক্রেটারি পদটি আপাতত ফাঁকা রাখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! অগাস্টের শেষদিকে ক্যারোলিন লেভিটের আকস্মিক পদত্যাগের পর যে পদটি নিয়ে ওয়াশিংটনের রাজনীতিতে জোর...
ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে ইয়াহোদিন স্টেশনে একটি দাঁড়িয়ে থাকা ট্রেনের ইঞ্জিনে রাশিয়ার ড্রোন হামলায় ইউরোপে বড় ধরনের কূটনৈতিক অস্থিরতা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। এ ঘটনার কিছুক্ষণ আগেই...
ইউক্রেনের চার বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধ নতুন করে বিপজ্জনক মোড় নিয়েছে। এবার পোল্যান্ড সীমান্তবর্তী এলাকাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে রাশিয়া। দূরপাল্লার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে...
চট্টগ্রামে অবস্থানরত বিদেশি নাগরিকদের একটি পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ।
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে লিফটের কন্ট্রোলরুমে লাগা আগুনের ঘটনা ঘিরে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে পদদলিত হয়ে শিশুসহ অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। 
জনগণের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমেই তাদের স্বার্থ রক্ষা করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করাই এই মুহূর্তে জনগণের প্রতি সরকারের অঙ্গীকার।
গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর