মণিপুরে সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ৫৪

আপডেট : ০৮ মে ২০২৩, ০২:৫৯ পিএম

ভারতের মণিপুর রাজ্যে জাতিগত সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে ৫৪তে পৌঁছেছে। 

শনিবারের সংঘর্ষের পর রাজ্যে শৃঙ্খলা পুনরুদ্ধারের জন্য সেনা মোতায়েন করা হলেও নতুন সহিংসতার খবর পাওয়া গেছে। খবর: এএফপি।

বুধবার একটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিক্ষোভ মিছিল থেকে সহিংসতা ছড়িয়ে পড়লে হাজার হাজার সেনা মণিপুর রাজ্যে পাঠানো হয়। রাজ্য কর্তৃপক্ষ সেখানে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে এবং অস্থিরতা নিয়ন্ত্রণের দেখামাত্র গুলির আদেশ জারি করেছে।

রাজ্যের পুলিশ এএফপিকে জানায়, শুক্রবার রাতে নতুন করে সহিংসতার পর পরিস্থিতি উত্তেজনাপূর্ণ ছিল। 

পিটিআই জানায়, রাজ্যের রাজধানী ইম্ফল এবং আরো দক্ষিণে চুড়াচাঁদপুর জেলার হাসপাতালের মর্গে মিলিতভাবে মোট ৫৪ জনের মরদেহ পৌঁছানোর খবর পাওয়া গেছে।

পিটিআই নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় কর্মকর্তার বরাত দিয়ে জানায়, ১৬টি মরদেহ চুড়াচাঁদপুর জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং ১৫টি মরদেহ ইম্ফলের পূর্ব জেলা জওহরলাল নেহেরু ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সে রয়েছে। ইম্ফল পশ্চিম জেলার ল্যামফেলের আঞ্চলিক ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস ২৩ জনের মৃত্যুর খবর দিয়েছে।

মণিপুর পুলিশের মহাপরিচালক পি ডউঙ্গেল শুক্রবার সাংবাদিকদের জানান, নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। সেনাবাহিনীর টহলদলগুলো ‘পরিস্থিতি শান্ত করার ব্যাপারে অনেক দূর এগিয়েছে’।

এদিকে নিরাপত্তা বাহিনী এবং মণিপুর সরকার এখনও এই সপ্তাহের সহিংসতায় সরকারিভাবে মৃতের সংখ্যা জানায়নি। তবে ভারতের আইনমন্ত্রী কিরেন রিজিজু শনিবার সাংবাদিকদের বলেছেন, সম্পত্তির ক্ষতির পাশাপাশি কয়েকদিনের সংঘর্ষে ‘অনেকে প্রাণ হারিয়েছে’।

ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় মণিপুর থেকে তথ্যের প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এতে শুক্রবারের সর্বশেষ সংঘর্ষের খবর ঠিকভাবে পাওয়া যায়নি। প্রতিবেশী নাগাল্যান্ড রাজ্যে অবস্থিত একটি ভারতীয় সেনা ইউনিট বলেছে, ১৩ হাজার লোক ‘সামরিক চত্বরে’ সহিংসতা থেকে বাঁচতে আশ্রয় চেয়েছিল।

আরও পড়ুন: বাখমুতে ওয়াগনারের বদলে চেচেন যোদ্ধাদের পাঠাতে চান কাদিরভ

নিরাপত্তা বাহিনী বৃহস্পতিবার ইম্ফলে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল নিক্ষেপ করে। বিক্ষোভকারীদের কেউ কেউ শহরের কিছু অংশে যানবাহন ও বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। সার্বক্ষণিক কারফিউয়ের কারণে রাস্তায় পোড়া যানবাহন অথবা খালি রাস্তা দেখা গেছে। সড়ক ও আকাশপথে রাজ্যে অতিরিক্ত সেনা আনা হয়েছে বলেও প্রতিরক্ষা কর্মকর্তারা শুক্রবার বলেছেন।


একাত্তর/জো

ভারতের রাজধানী দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা ও এয়ার ইন্ডিয়ার গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের এক চরম কেলেঙ্কারী উন্মোচিত হয়েছে! কোনো প্রকার ইমিগ্রেশন চেক বা অভিবাসন যাচাই...
সাত বছর পর ভারতীয় মাটিতে পা রেখেছেন চীনের ক্ষমতাধর প্রেসিডেন্ট শি জিনপিং। উপলক্ষ নয়া দিল্লিতে আয়োজিত ব্রিকস সম্মেলন। মাত্র ২৪ ঘণ্টার এই ঝটিকা সফরে বিশ্ব রাজনীতির আলো কেড়ে নেয়ার পাশাপাশি আলোচনার...
ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত দু'দিনব্যাপী ব্রিকস সম্মেলনের প্রথম দিন শেষে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আয়োজিত নৈশভোজে যোগ দেননি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একইভাবে এতে অনুপস্থিত ছিলেন...
ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত দুই দিনব্যাপী শীর্ষ সম্মেলনে বিশ্ববাণিজ্য, সরবরাহ শৃঙ্খল ও জ্বালানি প্রবাহ স্বাভাবিক রাখতে এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে সর্বসম্মতিক্রমে একটি যৌথ ঘোষণা গ্রহণ...
গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
কুমিল্লার মুরাদনগরে জমি-সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় খালেদা আক্তার নামে এক নারী (৭০) ও মঞ্জুরুল আলম টিটু নামে (৩৬) এক যুবক নিহত হয়েছেন।
লোহিত সাগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালীর কৌশলগত উপকূলীয় এলাকা হাতছাড়া হয়ে সামরিক ও ভূ-রাজনৈতিকভাবে চরম বিপাকে পড়েছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং সৌদি-সমর্থিত সরকারি বাহিনী।...
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নে অবৈধভাবে সার মজুদের অভিযোগে তিনটি সারের দোকান ও এক আওয়ামী লীগ নেতার একটি গোডাউনে অভিযান চালিয়েছে উপজেলা কৃষি বিভাগ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর