ভারতে মিগ-২১ বিধ্বস্তে তিন বেসামরিক নাগরিক নিহত

আপডেট : ০৮ মে ২০২৩, ০৩:৫৯ পিএম

ভারতের রাজস্থানে দেশটির বিমানবাহিনীর একটি মিগ-২১ উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে কমপক্ষে তিন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। 

সোমবার সকালে সুরতগড় বিমানঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই ফাইটার উড়োজাহাজটি যান্ত্রিক ত্রুটির কারণে হনুমানগড় জেলায় বিধ্বস্ত হয়। 

এক বিবৃতিতে ভারতের বিমানবাহিনী জানিয়েছে, সকালে নিয়মিত প্রশিক্ষণ চলাকালীন সুরতগড়ের কাছে আইএএফের একটি মিগ-২১ উড়োজাহাজ বিধ্বস্ত হয়।

বিবৃতিতে বলা হয়, এ দুর্ঘটনায় পাইলট সময়মত প্যারাসুট ব্যবহার করে বিমানটি থেকে লাফ দিতে সক্ষম হন। ফলে সামান্য আঘাত পেলেও তার তেমন কোনও ক্ষতি হয়নি। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত করা হচ্ছে। 

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বাহলোল নগরের একটি বাড়িতে মিগ-২১ উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার পর তিনজন বাসিন্দা নিহত হন। 

বিকানের পুলিশের মহাপরিদর্শক ওম প্রকাশ বলেন, মানুষের প্রাণহানি এড়াতে পাইলট সব ধরণের চেষ্টা করেন এবং গ্রামের উপকণ্ঠে উড়োজাহাজটিকে বিধ্বস্ত করে ফেলতে সক্ষম হন।

তিনি জানান, দুর্ঘটনাস্থলে দুই হাজারের বেশি মানুষ জড়ো হয়েছে। সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করছে পুলিশ ও স্থানীয় প্রশাসন। 

আরও পড়ুন: পেরুতে সোনার খনিতে আগুনে ২৭ জন নিহত, উদ্ধার ১৭৫

গত বছর রাজস্থানের বারমার জেলায় একটি টুইন-সিটার মিগ-২১ বিধ্বস্ত হয়ে দুই পাইলটের মৃত্যু হয়। 

ভারতীয় বিমানবাহিনীতে মোট ছয়টি সিঙ্গল-সিটার মিগ-২১ রয়েছে। ১৯৬৩ সালে প্রবর্তিত এই উড়োজাহাজের অবশিষ্ট স্কোয়াড্রনগুলো ২০২৫ সাল নাগাদ বিলুপ্ত করে ফেলার পরিকল্পনা রয়েছে তাদের। 


একাত্তর/এসজে

ভারতের রাজধানী দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা ও এয়ার ইন্ডিয়ার গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের এক চরম কেলেঙ্কারী উন্মোচিত হয়েছে! কোনো প্রকার ইমিগ্রেশন চেক বা অভিবাসন যাচাই...
সাত বছর পর ভারতীয় মাটিতে পা রেখেছেন চীনের ক্ষমতাধর প্রেসিডেন্ট শি জিনপিং। উপলক্ষ নয়া দিল্লিতে আয়োজিত ব্রিকস সম্মেলন। মাত্র ২৪ ঘণ্টার এই ঝটিকা সফরে বিশ্ব রাজনীতির আলো কেড়ে নেয়ার পাশাপাশি আলোচনার...
ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত দু'দিনব্যাপী ব্রিকস সম্মেলনের প্রথম দিন শেষে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আয়োজিত নৈশভোজে যোগ দেননি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একইভাবে এতে অনুপস্থিত ছিলেন...
ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত দুই দিনব্যাপী শীর্ষ সম্মেলনে বিশ্ববাণিজ্য, সরবরাহ শৃঙ্খল ও জ্বালানি প্রবাহ স্বাভাবিক রাখতে এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে সর্বসম্মতিক্রমে একটি যৌথ ঘোষণা গ্রহণ...
গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
কুমিল্লার মুরাদনগরে জমি-সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় খালেদা আক্তার নামে এক নারী (৭০) ও মঞ্জুরুল আলম টিটু নামে (৩৬) এক যুবক নিহত হয়েছেন।
লোহিত সাগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালীর কৌশলগত উপকূলীয় এলাকা হাতছাড়া হয়ে সামরিক ও ভূ-রাজনৈতিকভাবে চরম বিপাকে পড়েছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং সৌদি-সমর্থিত সরকারি বাহিনী।...
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নে অবৈধভাবে সার মজুদের অভিযোগে তিনটি সারের দোকান ও এক আওয়ামী লীগ নেতার একটি গোডাউনে অভিযান চালিয়েছে উপজেলা কৃষি বিভাগ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর