পেরুতে সোনার খনিতে আগুনে ২৭ জন নিহত, উদ্ধার ১৭৫

আপডেট : ০৮ মে ২০২৩, ১২:০০ পিএম

পেরুর দক্ষিণাঞ্চলে একটি ছোট সোনার খনিতে আগুন লেগে কমপক্ষে ২৭ জনের মৃত্যু হয়েছে। উদ্ধার করা হয়েছে ১৭৫ জনকে। 

রোববার এক বিবৃতিতে স্থানীয় সরকার জানায়, শনিবার ভোরে আরেকুইপা শহরের দক্ষিণাঞ্চলে এস্পারেনজা ওয়ান খনিতে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

স্থানীয় সংবাদ মাধ্যম বলছে, খনির টানেলে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। নিহতরা এ সময়ে খনির একশ’ মিটার গভীরে ছিল। উদ্ধারকারী দল মৃতদেহ সরানোর আগে খনির নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছে।

স্থানীয় গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে খনি সাইট থেকে কালো ধোঁয়া বের হতে দেখা গেছে।

স্থানীয় প্রসিকিউটর জিওভানি মাতোস স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে বলেন, সেখানে ২৭ জন নিহত হয়েছে বলে ইয়ানাকুইহুয়া পুলিশ স্টেশন নিশ্চিত করেছে।

খনিটি ইয়ানাকুইহুয়া নামে একটি ছোট ফার্ম দ্বারা পরিচালিত হয়। তাৎক্ষণিক মন্তব্যের জন্য অনুরোধ করা হলেও কোম্পানিটি তাতে সাড়া দেয়নি। 

আরও পড়ুন: রাশিয়ার বিজয় দিবসের আগে ইউক্রেনে হামলা জোরদার

পেরু বিশ্বের শীর্ষ স্বর্ণ উৎপাদনকারী এবং দ্বিতীয় বৃহত্তম তামা উৎপাদনকারী। দেশটির জ্বালানি ও খনি মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ঘটনাটি ২০০০ সালের পর থেকে সবচেয়ে মারাত্মক খনি দুর্ঘটনা।

গত বছর পেরুতে বিভিন্ন খনি দুর্ঘটনায় মোট ৩৮ জনের মৃত্যু হয়। দেশটিতে ২০০২ সাল ছিল খনি দুর্ঘটনার সবচেয়ে মারাত্মক বছর। সেবছর পেরুতে খনি দুর্ঘটনায় মোট ৭৩ জনের মৃত্যু হয়। 


একাত্তর/এসজে

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'...
পশ্চিমবঙ্গের কলকাতার নিউ মার্কেট এলাকার 'শিখা ইন' হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত সাত বাংলাদেশি নাগরিকের মধ্যে ছয়জনের মরদেহ শনিবার স্বদেশে ফিরিয়ে আনা হচ্ছে। শুক্রবার রাতে কলকাতার পার্ক...
যেনতেন প্রকারে গ্রাহক টানাই লক্ষ্য। নিরাপত্তা ও সুরক্ষার দিকে বিন্দুমাত্র নজর নেই নিউমার্কেটের হোটেল গুলির। কলকাতায় কতটা নিরাপত্তা পান বাংলাদেশিরা, ভয়াবহ আগুনের ৯ জনের মৃত্যুর পর সেই প্রশ্ন আবারও...
কলকাতার পার্ক স্ট্রিট ও নিউ মার্কেট সংলগ্ন মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাত জন বাংলাদেশি নাগরিকসহ মোট ৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় হোটেলের নিরাপত্তা ও...
চট্টগ্রামে অবস্থানরত বিদেশি নাগরিকদের একটি পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ।
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে লিফটের কন্ট্রোলরুমে লাগা আগুনের ঘটনা ঘিরে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে পদদলিত হয়ে শিশুসহ অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। 
জনগণের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমেই তাদের স্বার্থ রক্ষা করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করাই এই মুহূর্তে জনগণের প্রতি সরকারের অঙ্গীকার।
গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর